News Flash

  • Home
  • দিনের খবর
  • রানা প্রতাপের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নরেন্দ্র মোদীর
Image

রানা প্রতাপের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নরেন্দ্র মোদীর

কলকাতা, ৯ মে, (হি.স.): মহারাণা প্রতাপ বা প্রতাপ সিং (মে ৯, ১৫৪০ – জানুয়ারি ১৯, ১৫৯৭) মেবারের শিশোদিয়া রাজবংশের একজন হিন্দু রাজপুত রাজা ছিলেন। তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “ভারত মাতার মহান পুত্র মহারানা প্রতাপের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।”

প্রসঙ্গত, মেবার উত্তর পশ্চিম ভারতের একটি প্রদেশ, বর্তমানে এই প্রদেশ রাজস্থান রাজ্যের অন্তর্ভুক্ত। রাণা প্রতাপ ছিলেন রাজপুতদের বীরত্ব ও দৃঢ় সংকল্পের প্রতীক। বহু বছর ধরে তিনি মুঘল সম্রাট আকবরের সঙ্গে লড়াই করেন। মেবারের এই বীর পুত্র ১৫৪০ সালের ৯ মে কুম্বলগড়ে জন্মগ্রহণ করেন। তার পিতা মহারানা উদয় সিং দ্বিতীয় ও মাতা জয়বন্তা বাঈ। মহারানা প্রতাপ তাঁর গুরু আচার্য রাঘবেন্দ্রর কাছে শিক্ষালাভ করেন। মহারানা প্রতাপের পিতামহ মহারানা সংগ্রাম সিং মুঘল সম্রাট বাবরের বিরুদ্ধে যুদ্ধ করে বীরগতি প্রাপ্ত হন।

Releated Posts

জেপিএসসি পরীক্ষায় অনিয়ম: প্রাক্তন চেয়ারম্যান এল. খিয়াংতে গ্রেফতার, ২ কোটি টাকার ঘুষের অভিযোগ

রাঁচি, ১০ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন-এর ১৪তম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষায় কথিত অনিয়ম ও মেধা কেলেঙ্কারির…

ByByNews Desk Aug 10, 2026

জিন্স পরা নারীর ব্যক্তিগত পছন্দ, পোশাক নিয়ে সমাজের নির্দেশ দেওয়ার অধিকার নেই: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১০ আগস্ট (আইএএনএস): কোনও নারী কী পোশাক পরবেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত পছন্দ। সমাজ, প্রতিবেশী বা অন্য…

ByByNews Desk Aug 10, 2026

জবলপুরে বিশাল কাঁওয়ার যাত্রা, ভক্তদের ঢল; শোভাযাত্রায় মুখ্যমন্ত্রী মোহন যাদব

জবলপুর, ১০ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের পবিত্র সোমবার উপলক্ষে মধ্যপ্রদেশের জবলপুরের রাঞ্জি এলাকায় সোমবার বিশাল কাঁওয়ার যাত্রাকে কেন্দ্র…

ByByNews Desk Aug 10, 2026

ডিএসসি নিয়োগে অনিয়মের অভিযোগ, পুলিশের ধরপাকড়ের নিন্দায় ওয়াইএসআরসিপি

অমরাবতী, ১০ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশে ডিএসসি (ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি) নিয়োগে কথিত অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশি হস্তক্ষেপ ও…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top