News Flash

Posts of - September 2018

শান্তি আলোচনা এবং সন্ত্রাসবাদী হামলা দুটো একই সঙ্গে চলতে পারে না : বিপিন রাওয়াত

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) শান্তি আলোচনা এবং সন্ত্রাসবাদী হামলা দুটো একই সঙ্গে চলতে পারে না। রবিবার এমনই জানালেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ভারত ও পাকিস্তানের মধ্যে বিদেশমন্ত্রক পর্যায়বৈঠক বাতিল হয়ে যাওয়ার প্রেক্ষিতে তিনি এমন ধরণের মন্তব্য করেছেন। এদিন সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, তারা(পাকিস্তান) ক্রমাগত বলে চলেছে অন্য দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের মদত দেবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে এবংসীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীরা নাশকতামূলক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে একমাত্র সরকার সিদ্ধান্ত নিতে পারে যে শান্তি আলোচনার হবে কিনা। আমি মনে করি শান্তি আলোচনা বাতিল করেদিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটাই আমাদের সরকারের নীতি। এর মাধ্যমে আমরা পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছে। পাকিস্তানকে প্রমাণ করতে হবে যে তারা জঙ্গিদের মদত আর করবে না। উল্লেখনীয়, বিদেশমন্ত্রী পর্যায় বৈঠকের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখেছিলেন ইমরান খান। ভারতও পাকিস্তানের এই দাবিকে সম্মতি জানিয়ে ছিল। ঠিক হয় রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলনের ফাঁকেদুই দেশের বিদেশমন্ত্রী বৈঠক করবেন। কিন্তু জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের গুলিতে তিন পুলিশ কর্মীর মৃত্যুর পর ভারত বিদেশমন্ত্রী পর্যায় বৈঠক বাতিল করে দেয়।

ByByadmin Sep 23, 2018

লা লিগায় জয়ে ফিরল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : লা লিগায় জয়ে ফিরল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার গত ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে শীর্ষস্থান হারাতে হয়েছিল গতবারের ইউরোপীয়ান সেরাদের।শনিবার ঘরের মাঠে এস্প্যানিয়লকে ১-০ গোলে হারিয়ে ফের শীর্ষে ফিরে এল তারা। যদিও দ্বিতীয়স্থানে থাকা বার্সেলোনা এই মুহূর্তে একটি ম্যাচ কম খেলে এক পয়েন্ট পিছনে রয়েছে। লা লিগায় গত ম্যাচে আটকে গেলেও বুধবার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে রোমার বিরুদ্ধে ৩-০ দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। এদিন ম্যাচ জিতলেও রিয়ালের খেলায় সেই ঝাঁঝ উধাও। বেলকেডাগ আউটে রেখেই এস্প্যানিয়লের বিরুদ্ধে প্রথম একাদশ সাজান কোচ লোপেতেগুই। প্রথমার্ধে এদিন রিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণে যায় এস্প্যানিয়ল। কয়েকটি ক্ষেত্রে গোল করার মত অবস্থায় পৌঁছে যায়তারা। কিন্তু ফিনিশিংয়ে দক্ষতার অভাব এবং গোলরক্ষক থিবো কুর্তোয়া ত্রাতা হয়ে দাঁড়ান রিয়ালের জন্য। প্রথমার্ধে একাধিক গোলে এগিয়ে যেতে পারত রিয়ালও। কিন্তু কর্নার থেকে ক্যাশেমিরোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। রামোসের গোলমুখী শট বেঞ্জেমার গায়ে লেগে প্রতিহত হয়। একাধিক সুযোগ নষ্টের পর ৪১মিনিটে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে ডেডলক ভাঙেন আসেনসিও। বক্সের বাঁ দিক থেকে নেওয়া কোনাকুনি শটে দিয়েগো লোপেজকে পরাস্ত করেন তিনি। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লোপেতেগুইয়েরছেলেরা।

ByByadmin Sep 23, 2018

হিমাচলপ্রদেশে যাত্রীবোঝাই টেম্পো উল্টে খাদে, নিহত তিন ও আহত ১৭

শিমলা, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : যাত্রীবোঝাই টেম্পো উল্টে খাদে। নিহত তিন। পাশাপাশি গুরুতর আহত ১৭। রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনাটি হিমাচল প্রদেশের সিরমাউর জেলা ঘটেছে। মৃতদেহগুলিকে উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশের ডিএসপি ববিতা রানা জানিয়েছেন, টেম্পো মধ্যে ২০ পূণ্যার্থী ছিল। সারহানের একটি মেলা থেকে ওই পূণ্যার্থীরা ফিরছিল। সেই সময় টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। রাজধানীশিমলা থেকে দুর্ঘটনাস্থল ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার বিকট শব্দ শোনামাত্র স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। শুরু হয় উদ্ধার কাজ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত ১৭ জনেরচিকিৎসা স্থানীয় হাসপাতালে চলছে। চিকিৎসকেরা জানিয়েছেন আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। বৃষ্টির জন্য উদ্ধার কাজ ব্যাহত হয়েছে।

ByByadmin Sep 23, 2018

রবিবার এশিয়া কাপে ফের মহারণে ভারত-পাকিস্তান

দুবাই, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : রবিবার ফের মহারণে একে অপরের বিরুদ্ধে নামছে ভারত-পাক। তবে আজকের মহারণে যে জিতবে তারই এশিয়া কাপ ফাইনালে খেলার সম্ভাবনা কার্যত নিশ্চিত হয়ে যাবে। আরহারলে অপেক্ষা করতে হবে একেবারে শেষ ম্যাচ পর্যন্ত। গত বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ১৫ মাস পর আবারও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ। অনেকেই বলতে শুরুকরেছিলেন, ইতিমধ্যেই চ্যাম্পিয়্ন্স ট্রফি ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিয়ে ফেলেছে ভারত। এদিনে ভারত-পাকিস্তান ম্যাচটি হবে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে। ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত, ধাওয়ান, রায়াডু, কার্তিক, ধোনি, কেদার থাকবেন ব্যাটসম্যান হিসাবে। ভূবনেশ্বর কুমার,জশপ্রীত বুমরা থাকবেন পেস অ্যাটাকে। কুলদীপ-চাহ্বল-জাদেজা থাকবেন স্পিন আক্রমণে। এছাড়া পার্ট টাইম স্পিনার হিসাবে কেদার যাদব রয়েছেন। দুবাইয়ের পিচ এমনিতেই মন্থর। ভারত-পাকিস্তান গত ম্যাচেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। এই ম্যাচেও উইকেটের তেমন কোনও বদল হবে না। অর্থাৎ প্রথমে ব্যাট করে ২৭৫-২৮০ রান তুলতে পারলেইসুবিধাজনক জায়গায় থাকবে সেই দল। এদিনে যে দল জিতবে তারই কী এশিয়া কাপের ফাইনাল খেলা সম্পূর্ণ নিশ্চিত হবে না। ভারত যদি আজ জেতে এবং শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে হেরে যায়, তা হলেফাইনালে ওঠার ক্ষেত্রে নেট রান রেটের প্রশ্ন এসে যাবে।

ByByadmin Sep 23, 2018
Image Not Found

বিহারে লাইনচ্যুত দারভাঙ্গা-কলকাতা এক্সপ্রেসের তিনটি বগি, ট্রেন চলাচল বিপর্যস্ত

দারভাঙ্গা (বিহার), ২৮ সেপ্টেম্বর (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| শুক্রবার সকালে বিহারের দারভাঙ্গা জেলায়, দারভাঙ্গা রেল স্টেশনের…

ByByadmin Sep 28, 2018

সবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন সব বয়সের মহিলারা, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান| ২৮ সেপ্টেম্বর, শুক্রবার কেরলের সবরীমালা আয়াপ্পা মন্দিরে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা সংক্রান্ত…

ByByadmin Sep 28, 2018
Scroll to Top