News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে লাইনচ্যুত দারভাঙ্গা-কলকাতা এক্সপ্রেসের তিনটি বগি, ট্রেন চলাচল বিপর্যস্ত
Image

বিহারে লাইনচ্যুত দারভাঙ্গা-কলকাতা এক্সপ্রেসের তিনটি বগি, ট্রেন চলাচল বিপর্যস্ত

দারভাঙ্গা (বিহার), ২৮ সেপ্টেম্বর (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| শুক্রবার সকালে বিহারের দারভাঙ্গা জেলায়, দারভাঙ্গা রেল স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় দারভাঙ্গা-কলকাতা এক্সপ্রেসের তিনটি বগি| সৌভাগ্যবশত এক্সপ্রেস ট্রেনটি সেই সময় খালি থাকায় প্রাণহানি বা আহত হওয়ার কোনও ঘটনা ঘটেনি| এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিক ও রেলের ইঞ্জিনিয়াররা|
ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৫.৩৫ মিনিট নাগাদ দারভাঙ্গা রেল স্টেশনের সন্নিকটে বেলাইন হয়ে যায় দারভাঙ্গা-কলকাতা এক্সপ্রেসের খালি তিনটি কামরা| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, ট্রেন চলাচল সামান্য বিপর্যস্ত হয়েছে| কি কারণে লাইনচ্যুত হল দারভাঙ্গা-কলকাতা এক্সপ্রেসের খালি তিনটি কামরা, তা তদন্ত করে দেখা হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top