News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়
Image

আসন সমঝোতা নিয়ে কর্মীদের ক্ষোভ, লুধুয়ায় পুড়ল বিজেপির দলীয় কার্যালয়

সাব্রুম, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে জোট ও আসন সমঝোতা চূড়ান্ত হলেও, তা নিয়ে দলের তৃণমূল স্তরের কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভের জেরে সাব্রুম বিধানসভা কেন্দ্রের অধীন লুধুয়া এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা যায়, লুধুয়া এলাকার ভিলেজগুলিতে বিজেপির নেতা-কর্মীরা এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। সোমবার রূপাইছড়া ব্লকে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতিও চলছিল। এর মধ্যেই খবর আসে, লুধুয়া ভিলেজটি তিপ্রা মথাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপির একাংশের কর্মী-সমর্থকরা।
অভিযোগ, ক্ষুব্ধ কর্মীদের একাংশ রাজ্য ও স্থানীয় নেতৃত্বের আসন বণ্টনের সিদ্ধান্তের বিরোধিতা করেন।

পরবর্তীতে উত্তেজিত কর্মীরা লুধুয়ার উপর বাজারে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। মুহূর্তের মধ্যেই আগুন গোটা কার্যালয়ে ছড়িয়ে পড়ে এবং কার্যালয়টি পুড়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাব্রুম থেকে দমকল বাহিনী ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিলেও, তার আগেই দলীয় কার্যালয়টি আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, বিজেপির সাব্রুম মণ্ডল সভাপতির বাড়িও লুধুয়া এলাকায় বলে জানা গেছে। ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তিপ্রা মথার মধ্যে রাজ্য স্তরে রাজনৈতিক সমঝোতা হলেও, আসন বণ্টনের সিদ্ধান্ত তৃণমূল স্তরের কর্মীদের একাংশ কতটা মেনে নিচ্ছেন, এই ঘটনায় তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আসন বণ্টনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে তৈরি হওয়া ক্ষোভ কীভাবে সামাল দেওয়া যায়, তা নিয়েও দলীয় নেতৃত্বের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

Releated Posts

শ্লীলতাহানির অভিযোগে খোয়াইয়ে তিন যুবক আটক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: শ্লীলতাহানির অভিযোগে খোয়াই মহিলা থানার পুলিশ তিন যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রঘাট এলাকা…

ByByReshmi Debnath Sep 7, 2026

১০ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন: মান্দাইয়ে ২৩ ভিসিতে তিপ্রা মথার মনোনয়ন দাখিল

আগরতলা, ৭ সেপ্টেম্বর: দীর্ঘ এক দশক পর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের অধীন ভিলেজ কমিটি নির্বাচন।…

ByByReshmi Debnath Sep 7, 2026

বৃদ্ধাকে মারধরের অভিযোগ, বিশ্রামগঞ্জে থানার সামনে পথ অবরোধ হিন্দু নাগরিক মঞ্চের

বিশ্রামগঞ্জ, ৭ সেপ্টেম্বর: এক বৃদ্ধার উপর নির্যাতন ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বিশ্রামগঞ্জের নলজলা এলাকায়। অভিযোগ,…

ByByReshmi Debnath Sep 7, 2026

নিখোঁজ ছেলের জন্য কাঁদছেন বৃদ্ধা মা, ফটিকরায়ে নিখোঁজ সুব্রত মালাকার, উদ্বিগ্ন পরিবার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন ফটিকরায় থানার অন্তর্গত সায়দারপার কাটাটিলা এলাকার পরিচিত যুবক সুব্রত মালাকার। তাঁর…

ByByReshmi Debnath Sep 7, 2026

Leave a Reply

Scroll to Top