News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির বিরুদ্ধে সাড়াশি আক্রমণ কেশব চান্দ যাদবের, রাফায়েল ইস্যুতে রাজভবন অভিযানে কংগ্রেস শক্তি পরীক্ষা দিল
Image

বিজেপির বিরুদ্ধে সাড়াশি আক্রমণ কেশব চান্দ যাদবের, রাফায়েল ইস্যুতে রাজভবন অভিযানে কংগ্রেস শক্তি পরীক্ষা দিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে ক্ষীনবল কংগ্রেস রাফায়েল ইস্যুতে রাজভবন অভিযানে শক্তি পরীক্ষা দিল৷ বিধানসভা নির্বাচনে

বৃহস্পতিবার আগরতলায় যুব কংগ্রেসের নেতৃত্বে রাজভবন অভিযান৷ ছবি- নিজস্ব

একাধিক বারের প্রাক্তন শাসকদল তথা শতাব্দি প্রাচীন কংগ্রেস মাত্র ২ শতাংশের ভোটের অধিকারী হয়েছিল৷ তাতে সাইনবোর্ড মুছে যাওয়ার উপক্রম হলেও বৃহস্পতিবার রাফায়েল ইস্যুতে রাজভবন অভিযানে কংগ্রেসের মিছিলে কর্মীদের উপস্থিতি রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাড়িয়েছে৷ দেওয়ালে পিঠ ঠেঁকে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোই যখন একমাত্র লক্ষ্য তখন এদিন কংগ্রেসের শক্তির মহড়া নিসন্দেহে কর্মীদের মনোবল বাঁড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ রাজভবন অভিযানকে ঘিরে সার্কিট হাউসে অস্থায়ি মঞ্চ থেকে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সহ প্রদেশ কংগ্রেস সভাপতি বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি সাড়াশি আক্রমণ করেছেন৷ আগামী লোকসভা নির্বাচনে দেশের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং রাফায়েল দুর্নীতিকে কংগ্রেস প্রচারে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি কেশব চান্দ যাদব৷

ভারত বাঁচাও ইস্যুতে বৃহস্পতিবার রাজভবন অভিযান সংগঠিত করেছে কংগ্রেস৷ যুব কংগ্রেসের উদ্যোগেই এই অভিযান সংগঠিত হয়েছে৷ বৃহস্পতিবার সকাল ১১টায় কংগ্রেসের প্রদেশ কার্যালয় থেকে এক মিছিল শুরু হয় যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়৷ সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত  হয়৷ সমাবেশে উপস্থিত ছিলেন, সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি কেশব চান্দ যাদব, সহ সভাপতি শ্রীনিবাস বি ভি, প্রদেশ কংগ্রেস সভাপতি  বীরজিৎ সিন্হা প্রমুখ৷

এদিন সমাবেশে উপস্থিত অতিথিরা রাফাল যুদ্ধবিমান ক্রয়ের ক্ষেত্রে বর্তমান ভারত সরকারের বাপক অনিয়মের কথা তুলে ধরেন৷ উল্লেখ্য দেশের নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে রাফাল বিমান এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত সরকার৷ আর এনিয়েই অনিয়মের অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো৷

উল্লেখ্য, রাফাল নিয়ে ভারত এবং ফ্রান্স দুই সরকারের যৌথ অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষর হ য়৷ জানা যাচ্ছে, ২০১৯’র শুরুতে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান দেশে নিয়ে আসছে মোদি সরকার৷ তবে, এই চুক্তি করতে গিয়ে কেন্দ্র যে অর্থ ব্যয় করেছে, সে নিয়ে প্রশ্ণ তুলেছেন রাহুল গান্ধি  – সহ বিরেধী দলগুলি৷ লোকসভা নির্বাচনে এই রাফাল ইস্যুকে অন্যতম অস্ত্র বানিয়ে বিজেপির বিরুদ্ধে ময়দানে নেমেছে কংগ্রেস সহ বিরোধীরা৷

এবিষয়ে সম্প্রতি সোচ্চার হয়ে উঠেছেন প্রদেশ কংগ্রেস৷ যদিও দলের বর্তমানে একজনও বিধায়ক নেই এই রাজ্যে৷ আর সেই দল এই ইস্যুতে বৃহস্পতিবার সকালে রাজভবন অভিযান সংগঠিত করে৷ এদিন সমাবেশে রাফেল চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করেছে কংগ্রেস৷

এদিন সার্কিট হাউসে অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি কেশব চান্দ যাদব কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে সাড়াশি আক্রমণ করেন৷ তাঁর অভিযোগ, আচ্ছে দিনের স্বপ্ণ দেখিয়ে যাঁরা ক্ষমতায় এসেছেন তাঁরা প্রতিনিয়ত মানুষকে বোকা বানাচ্ছেন৷ বেকারত্ব, মূল্যবৃদ্ধি এখন ভারতের সবচেয়ে বড় সমস্যা৷ অথচ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে দেশের শাসকগোষ্ঠি কংগ্রেসকে কাঠগড়ায় তুলতে ব্যস্ত৷ তাঁর দাবি, ইউপিএ জমানায় প্রতি ব্যারেল কাঁচা তেলের দাম বর্তমান সময়ের তুলনায় বেশি হলেও পেট্রোল-ডিজেল এখন থেকে অনেক সস্তায় পেয়েছেন দেশবাসী৷ দূর্ণীতি প্রসঙ্গে এদিন কেশব চান্দ যাদব মোদী সরকারকে এক হাত নিয়েছেন৷ তাঁর কথায়, দূর্ণীতির বিরুদ্ধে একসময় যাঁরা মাঠে নেমেছিলেন আজ তাঁরাই রাফায়েল যুদ্ধ বিমান দূর্ণীতি নিয়ে কোন কথা বলছেন না৷ উল্টে নিজেদের দোষ ঢাকতে মিথ্যা প্রচার করে চলেছে৷ তাঁর দাবি, দেশবাসী বিজেপিকে সঠিকভাবে চিনে ফেলেছেন৷ তার যোগ্য জবাব লোকসভা নির্বাচনে দেবেন৷

এদিন রাজভবনে রাজ্যপালের হাতে কংগ্রেসের তরফ থেকে রাফাল ইস্যুতে একটি স্মারক প্রদান করা হয়েছে৷ অন্যদিকে সমাবেশে রাফেল ইস্যু ছাড়াও রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধেও জনবিরোধী নীতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top