News Flash

  • Home
  • Uncategorized
  • সোপিয়ান থেকে অপহৃত তিনজন পুলিশ কর্মী-সহ ৪ জন, চলছে জোর তল্লাশি
Image

সোপিয়ান থেকে অপহৃত তিনজন পুলিশ কর্মী-সহ ৪ জন, চলছে জোর তল্লাশি

শ্রীনগর, ২১ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের সোপিয়ান থেকে আচমকাই নিরুদ্দেশ হয়ে গেলেন তিনজন পুলিশ কর্মী| এছাড়াও একজন পুলিশ কর্মীর ভাইও নিখোঁজ| বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান থেকে হঠাত্ই নিখোঁজ হয়ে যান তিনজন পুলিশ কর্মী এবং একজন পুলিশ কর্মীর ভাই| শুক্রবার সকাল পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি| সম্ভবত সন্ত্রাসবাদীরা তিনজন পুলিশ কর্মী-সহ চারজনকে বাড়িতে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছে|

অপহৃতরা হলেন-ফিরদৌস আহমেদ কুচে, কুলদ্বীপ সিং, নিসার আহমেদ ধোবি এবং ফৈয়াজ আহমেদ ভাট| ফিরদৌস এবং কুলদ্বীপের বাড়ি সোপিয়ানে, পাশাপাশি নিসার এবং ফৈয়াজের বাড়ি কাপরানে| নিসার হলেন একজন পুলিশ কর্মীর ভাই| নিখোঁজ পুলিশ কর্মীদের খোঁজে তল্লাশি শুরু হলেও, শুক্রবার সকাল পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top