বেজিং, ৩০ অক্টোবর (হি.স) : মাসুদ আজাহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার ক্ষেত্রে প্রধান অন্তরায় হতে পারে চিন। সোমবার এমনি ইঙ্গিত দিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং।
সাংবাদিক সম্মেলনে এক বিবৃতি দিয়ে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং জানিয়েছেন, জৈশ-ই- মহম্মদ প্রধান মাসুদ আজাহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বিভিন্ন দেশের মধ্যে মতবিরোধ রয়েছে। ২৬/১১ মুম্বই হামলার পাশাপাশি, পাঠানকোট হামলাসহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। প্রায় এক দশকের বেশি সময় ধরে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করার জন্য রাষ্ট্রসংঘের কাছে বারবার দাবি জানিয়ে আসছিল ভারত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন সমর্থন ভারতের পক্ষে গেলেও চিনের জন্য মাসুদ আজাহারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা যাচ্ছে না। চিনের পাল্টা দাবি পাকিস্তানও সন্ত্রাসবাদের শিকার।
উল্লেখ্য এ বছরের অগাস্টে চিন জানিয়েছে, তিন মাসের জন্য এই প্রস্তাব স্থগিত রাখা হচ্ছে। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতেও রাষ্ট্রপুঞ্জে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাবে বাধা দেয় চিন। তারা ফের একই কাজ করতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে।
মাসুদ আজাহারকে বাঁচাতে তৎপর চিন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















