News Flash

  • Home
  • Uncategorized
  • কুলভূষণ যাদবের ফাঁসির স্থগিদাদেশকে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান
Image

কুলভূষণ যাদবের ফাঁসির স্থগিদাদেশকে চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): কুলভূষণ যাদবের ফাঁসির উপর আদালতে ভারত যে নথি পেশ করেছিল এবার তার বিরুদ্ধে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ৷ ২০১৬ সালে বালোচিস্তান থেকে ভারতীয় নৌসেনা থেকে অবসরপ্রাপ্ত অফিসার কুলভূষণ যাদবকে পাকড়াও করে পাকিস্তান৷ গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে তাঁকে ফাঁসির আদেশ শোনায় পাকিস্তানের সেনা আদালত ৷ পাকিস্তানকে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক আদালতে যায় ভারত ৷ আন্তর্জাতিক আদালত কুলভূষণের ফাঁসির আদেশ স্থগিত করে দেয়৷ভারত উপযুক্ত প্রমাণ পেশ করে৷ এবার গুটি সাজাচ্ছে পাকিস্তান৷ বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, অ্যাটর্নি জেনারেল আসতার অউসফ আলি শুক্রবার আইন বিশেষজ্ঞ ও বিদেশ মন্ত্রকের অফিসারদের সঙ্গে বৈঠক করেন৷ আন্তর্জাতিক আদালতে কুলভূষণের বিরুদ্ধে কী নিয়ে কথা বলা যায়, বৈঠকে সেই আলোচনা করেন তিনি৷ সূত্রের খবর, যাদবকে ভারতীয় গুপ্তচর প্রমাণ করতে এবার উঠেপড়ে লাগছে পাকিস্তান৷ পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে অউসফ জানিয়েছেন, প্রতি সপ্তাহে এনিয়ে তিনি বৈঠক ডাকছেন৷ ইসলামাবাদের বক্তব্য যেন সঠিক হয়ও ভারতকে কুপোকাত করা যায়, তার জন্য চেষ্টার কোনও কসুর করা হচ্ছে না৷এই নিয়ে খানোয়ার কুরেশির সঙ্গেও কথা বলা হচ্ছে৷ আন্তর্জাতিক আদালতে তিনিই পাকিস্তানের হয়ে কুলভূষণের বিরুদ্ধে লড়েছিলেন৷ ১০ এপ্রিল পাকিস্তানের আর্মি চিফ জেনারেল কামার বাজওয়া কুলভূষণ যাদবকে ফাঁসির আদেশ দেন৷ এরপর তাঁর কাছে ক্ষমার আবেদন জানান কুলভূষণ৷ এখনও তার ফয়সলা হয়নি৷ সেই নিয়ে পাকিস্তানি সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, আর্মি চিফের কাছে কুলভূষণের আবেদন পৌঁছেছে৷প্রক্রিয়া চলছে৷ এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ তবে খুব শিগগিরই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি৷

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top