News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাখি বন্ধনে সম্প্রীতির বার্তা, থলিবাড়ি গার্লস হোস্টেলে ছাত্রীদের হাতে রাখি পরালেন বিধায়ক বিন্দু দেবনাথ
Image

রাখি বন্ধনে সম্প্রীতির বার্তা, থলিবাড়ি গার্লস হোস্টেলে ছাত্রীদের হাতে রাখি পরালেন বিধায়ক বিন্দু দেবনাথ

কাঁঠালিয়া, ২৯ আগস্ট: শুভ রাখি বন্ধন পূর্ণিমা ও রাখি বন্ধন উৎসব উপলক্ষে ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথের উদ্যোগে কাঁঠালিয়া আরডি ব্লকের অন্তর্গত থলিবাড়ি এডিসি ভিলেজের দ্বাদশ শ্রেণির বিদ্যালয়ের গার্লস হোস্টেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিধায়ক বিন্দু দেবনাথের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য কার্যকর্তারাও। হোস্টেলে অবস্থানরত ছাত্রীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে রাখি বন্ধনের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বিধায়ক।

আলোচনায় বিন্দু দেবনাথ বলেন, রাখি বন্ধন জাতি-উপজাতি নির্বিশেষে মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার উৎসব। এই উৎসব সমাজের সকল স্তরের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা বহন করে বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা শেষে হোস্টেলে থাকা সমস্ত স্কুলপড়ুয়া ছাত্রীর হাতে নিজে রাখি পরিয়ে দেন বিধায়ক। এই আয়োজনকে ঘিরে ছাত্রীদের মধ্যেও উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়।

জানা গেছে, রাখি বন্ধন উপলক্ষে একই দিনে ধনপুর বিধানসভা এলাকায় আরও একটি অনুষ্ঠানে অংশ নেন বিধায়ক। প্রথমে ধনপুরের বিএসএফ ক্যাম্পে রাখি বন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর দ্বিতীয় পর্বে থলিবাড়ি এডিসি ভিলেজের দ্বাদশ শ্রেণির বিদ্যালয়ের গার্লস হোস্টেলে গিয়ে ছাত্রীদের সঙ্গে রাখি বন্ধন উৎসব পালন করেন তিনি।

রাখি বন্ধনের মধ্য দিয়ে সমাজে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

Releated Posts

বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার্থীদের পছন্দের শিল্পকলাকে একীভূত করে নতুন পাঠ্যক্রম তৈরী করা উচিৎ: রাজ্যপাল

আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু পরামর্শ দিয়েছেন যে, বিশ্ববিদ্যালয়গুলি যেন তাদের বিদ্যমান গতানুগতিক পাঠ্যক্রমের সাথে…

ByByNews Desk Aug 29, 2026

ধ্যানচাঁদের জন্মদিনে বিলোনিয়ায় জাতীয় ক্রীড়া দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে শনিবার বিলোনিয়ায় দক্ষিণ জেলা ভিত্তিক জাতীয় ক্রীড়া দিবস…

ByByNews Desk Aug 29, 2026

৪ সেপ্টেম্বরের ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের সমর্থনে খোয়াই ও সিপাহীজলায় গাড়ি র‍্যালি

চড়িলাম, ২৯ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এনএলএফটি-র…

ByByNews Desk Aug 29, 2026

দক্ষিণ মাছমারায় শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বনির্ভর গোষ্ঠীর হাতে তুলে দিলেন বিধায়ক ভগবান দাস

আগরতলা, ২৯ আগস্ট: জনস্বার্থে আরও এক পদক্ষেপ নিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস। শনিবার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের…

ByByNews Desk Aug 29, 2026

Leave a Reply

Scroll to Top