News Flash

  • Home
  • Uncategorized
  • এবার হানা লকি র‍্যানসমওয়্যারয়ের, জারি সতর্কতামূলক নির্দেশিকা
Image

এবার হানা লকি র‍্যানসমওয়্যারয়ের, জারি সতর্কতামূলক নির্দেশিকা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.): এবার হানা দিল লকি র‍্যানসমওয়্যার | যা নিয়ে রবিবার সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম (সার্ট-ইন)। এদিন টুইটারে এমনটাই জানান কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব অজয় কুমার।
ওয়ানাক্রাই’-এর পর এবার ছড়িয়ে পড়ছে নতুন র‍্যানসমওয়্যার ‘লকি’ ছড়িয়ে পড়ায় সতর্কতা জারি করল কেন্দ্র।
র‍্যানসমওয়্যার হল একটি ম্যালিসিয়াস সফটওয়্যার বা সংক্ষেপে ম্যালওয়্যার। এটি কম্পিউটারে হানা দিয়ে তা লকড করে দেয়।ফলে, ব্যবহারকারী ওই কম্পিউটার আর ব্যবহার করতে পারেন না।
‘ওয়ানাক্রাই’-এর মতো এক্ষেত্রেও একমাত্র র্যারনসম বা ‘মুক্তিপণ’ অর্থের বিনিময়ে কম্পিউটার ফের সচল করা হয়। র্যা নসমের মূল্য ভারতীয় মুদ্রায় ১.৫ লক্ষ টাকা।
লকি র‍্যানসমওয়্যারকে এদিন কেন্দ্রীয় সতর্কবার্তায় ‘হাই রিস্ক’ বলে উল্লেখ করা হয়েছে।
সতর্কতা দেওয়া হয়েছে যে কোনও ই-মেল খোলার আগে সতর্কতা অবলম্বন করতে। সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, অ্যান্টি-স্প্যাম সফটওয়্যার ইনস্টল করতে এবং স্প্যাম-লিস্ট আপডেট করতে।
প্রসঙ্গত, কয়েকমাস আগেই বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছিল ওয়ানাক্রাই র‍্যানসমওয়্যার। প্রায় ১০০ দেশ হামলার শিকার হয়। ভারত সেই তালিকায় তৃতীয় ছিল।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top