News Flash

  • Home
  • Uncategorized
  • প্রচুর বিলেতি মদ সহ আটক এক বিশালগড়ে
Image

প্রচুর বিলেতি মদ সহ আটক এক বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৪ আগস্ট ৷৷ বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ আগরতলা থেকে একটি টিআর ০৭-২২২৭ নম্বরের অটোরিক্সা করে টুটন সাহা (২৮) নামে এক যুবক বেআইনি ভাবে বিলেতি মদ নিয়ে আসার পথে পুলিশের জালে পড়ে ধরা পড়েছে৷ আটক হওয়া যুবকের বাড়ি অফিসটিলা এলাকায়৷ বাবার নাম গোপাল সাহা৷ পুলিশ আটক হওয়া যুবককে জেরা করে জানতে পেরেছে, সে প্রতিদিন বে-আইনিভাবে বিলেতি মদ বিক্রি করে৷
পুলিশ এদিন গোপন খবরের ভিত্তিতে হরিনগর চা বাগান সংলগ্ণ রেল ব্রিজের পাশে অটো চালককে গ্রেপ্তার করে৷ তিন কার্টুন বিলেতি মদ সহ তাকে আটক করে৷ পুলিশের অনুমান আটক করা বেআইনী বিলেতি মদের বাজার মূল্য বর্তমানে ৩৫ হাজার টাকা৷ অটো চালক টুটন সাহাকে গ্রেপ্তার করে বিশালগড়ের পুলিশ আধিকারিক প্রবীর পাল এবং এসআই ধ্রুবজয় রিয়াং৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top