News Flash

  • Home
  • Uncategorized
  • খুনের দায়ে পাঁচ বছরের জেল-জরিমানা
Image

খুনের দায়ে পাঁচ বছরের জেল-জরিমানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট ৷৷ খুনের দায়ে এক ব্যক্তিকে ৫বছর সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেছে পশ্চিম জেলার জেলা ও দায়রা জজ্ আদালত৷ অনাদায়ে অতিরিক্ত ৩ মাস কারাবাসের রায় দিয়েছে আদালত৷
জানা গেছে, ২০১৬ সালের ১৭ জানুয়ারী রাতে বিশ্রামগঞ্জ থানাধিন পদ্মকুমার পাড়ার গুলিরাই পাড়া এলাকায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়ায় জ্যোতিষ দেববর্র্ম তার ভাই বুদ্ধ দেববর্র্মর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন৷ গুরুতর আহত অবস্থায় বুদ্ধ দেববর্র্মকে রাত ১টা নাগাদ বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা আশঙ্কাজনক দেখে ১৮ জানুয়ারী চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ জিবি হাসপাতালে ১৯ জানুয়ারি তার মৃত্যু হয়৷ এই ঘটনায় পুলিশ জ্যোতিষ দেববর্র্মকে গ্রেফতার করে৷ মঙ্গলবার বাদি পক্ষের আইনজিবি জানিয়েছেন, এই মামলায় ১১ জন সাক্ষি দিয়েছেন৷ আদালতে অভিযুক্ত জ্যোতিষ দেববর্র্মর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে৷ তবে আদালত এই ঘটনাকে খুনের অপরাধ বলে গণ্য করেনি৷ জ্যোতিষ দেববর্র্মকে নরহত্যার অপরাধে অপরাধি হিসাবে ভারতীয় দণ্ডবিধি ৩০৪এ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আদালত৷ এরই সাথে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ অনাদায়ে আরো ৩ মাস কারাবাসের রায় দিয়েছে আদালত৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top