News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে ৯,৫০০ টি সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন মোদী
Image

উদয়পুরে ৯,৫০০ টি সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন মোদী

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৯ আগস্ট রাজস্থান সফরে যাচ্ছেন। সেখানে তিনি ৯,৫০০টি সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এই প্রকল্পগুলির খাতে মোট খরচ দাঁড়াবে ২৭ হাজার কোটি টাকা। সড়ক প্রকল্পগুলির অন্তর্গত জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও গ্রামীণ সড়ক নির্মাণ প্রকল্প।
এছাড়াও রাজস্থানের উদয়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলান্যাস করবেন উন্নয়নমূলক কয়েকটি প্রকল্পেরও। এদিন উদয়পুরের খেলগাঁও ময়দানে জনসভা করার কথা রয়েছে মোদীর। ওই সভায় হাজির থাকার কথা রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, কেন্দ্রীয় সড়ক পরিবহন দফতরের মন্ত্রী নীতিন গড়কড়িরও।
সূত্রের খবর, রাজস্থান সফরে গিয়ে প্রধানমন্ত্রী জাতীয় সড়ক প্রকল্পগুলির জন্যে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করতে চলেছেন। মোট ১১টি জাতীয় সড়ক মোদী দেশবাসীকে উপহার দিতে চলেছেন, যেগুলি সবমিলিয়ে ৮৭৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top