News Flash

  • Home
  • Uncategorized
  • দেশভাগের চক্রান্ত করছে কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর
Image

দেশভাগের চক্রান্ত করছে কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট৷৷ দেশে একটা অস্থির, অসুস্থ পরিবেশ সৃষ্টির প্রয়াস চলছে৷ ধর্মের নামে, বর্ণের নামে, জাত-পাতের কথা  বলে মানুষের চিন্তা ভাবনাকে ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে- বক্তা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ মধ্যভূবনবনে এক রক্তদান শিবিরের উদ্বোধন করে এমন ভাবেই কেন্দ্রকে বিধঁলেন মুখ্যমন্ত্রী৷ রক্তের কোন বিকল্প হয়না৷ রক্তদান মহৎ দান৷ রবিবার এই ভাবনাকে পাথেয় করে রক্তদানের আয়োজন করে শহরতলীর মধ্যভূবনবন যুবক সংঘ৷ শিবিরে মুখ্যমন্ত্রী মানিক সরকার দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাকে বাদ দিলে গোটা দেশে একটা অস্থির পরিস্থিতি কায়েমের প্রয়াস চলছে৷ ধর্মের নামে বর্ণের নামে, জাত-পাত ও সম্প্রদায়ের কথা বলে পরিবেশকে অসুস্থ করে তোলা হচ্ছে৷ মানুষের মৌলিক এবং অর্জিত অধিকারে হস্তক্ষেপ চলছে৷ খাওয়া-দাওয়া থেকে বন্ধু বাছাই কোনটা বাদ যাচ্ছেনা৷ অন্যদিকে রক্তদান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, শুধু নিজে রক্ত দিলে হবে না৷ বাড়ির অন্যান্যদের রক্তদানে উৎসাহিত করতে হবে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top