News Flash

  • Home
  • Uncategorized
  • শীতাতপ নিয়ন্ত্রিত জ্যাকেটের ট্রায়াল দিচ্ছে সেনাবাহিনী, দাবি প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর
Image

শীতাতপ নিয়ন্ত্রিত জ্যাকেটের ট্রায়াল দিচ্ছে সেনাবাহিনী, দাবি প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর

পানাজি, ২০ অগাস্ট (হি.স) : শীতাতপ নিয়ন্ত্রিত জ্যাকেটের ট্রায়াল দিচ্ছে সেনাবাহিনী। এমনই দাবি করলেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্রিকর। প্রচণ্ড গরম এলাকায় কর্তব্যতর জওয়ানদের জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এই বিশেষ এয়ার কন্ডিশনিং জ্যাকেট তৈরি করা হয়েছে। রবিবার গোয়ার পানাজিতে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর বলেন, বিশেষ বাহিনীর প্রশিক্ষণ চলাকালীন শরীর দিয়ে প্রচণ্ড তাপ বের হয়। জওয়ানরা গরমে অস্বস্তি বোধ করেন। এই জ্যাকেট পরে প্রশিক্ষণ করলে অনেকটাই অারাম পাবেন তাঁরা।

আমেরিকায় ইতিমধ্যেই এই ধরনের জ্যাকেট ব্যবহার শুরু হয়ে গিয়েছে। সেদেশের জওয়ানদের শরীরের তাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই জ্যাকেট। একটি ছোট্ট ব্যাটারি লাগানো থাকে তাতে। তার মাধ্যমেই জ্যাকেটটি তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়।

এলসিএ তেজস ব্যবহারে বায়ুসেনা অত্যন্ত উপকৃত হবে বলেও এদিন মন্তব্য করেছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। বিশ্বের যেকোনও যুদ্ধ বিমানের থেকে এটি ভাল বলেও দাবি করেছেন তিনি।

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top