News Flash

  • Home
  • Uncategorized
  • সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে হত ২ সেনা জওয়ান , আহত ৩
Image

সোপিয়ানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে হত ২ সেনা জওয়ান , আহত ৩

শ্রীনগর , ১৩ আগস্ট (হি.স): দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ২ সেনা জওয়ানের মৃত্যু হয়েছেন । আহত হয়েছেন ৩ জন জওয়ান । তাদের সামরিক হাসপাতালে চিকিৎসা চলছে ।

শনিবার জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযানে নেমেছিল সেনাবাহিনী । তাদের কাছে খবর ছিল যে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার আবনিরা গ্রামের জিয়ানাপোরা এলাকায় একদল হিজবুল সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে ।

তল্লাশি অভিযান চালানোর সময় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা । পাল্টা আঘাত হানে ভারতীয় সেনা জওয়ানরা । তীব্র গুলির লড়াইয়ের মধ্যে ২ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হন । আহত হন আরও ৩ জন সেনা জওয়ান । আহতদের দক্ষিণ কাশ্মীরের ৯২ নম্বর বেস সামরিক হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে । জঙ্গিরা যে বাড়িতে লুকিয়ে ছিল তা উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী ।

সূত্র থেকে জানা যাচ্ছে স্বাধীনতা দিবসের আগে বড় কোন নাশকতার ঘটানোর ছক কষছিল এই জঙ্গিরা ।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top