নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ আগষ্ট৷৷ রেশনের দোকানে যাওয়ার পথে রেলে কাটা পড়ে মৃত্যু হল ষাট বছরের এক বৃদ্ধের৷ মৃতের নাম সন্তোষ মজুমদার৷ বড়ী তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা
এলাকায়৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার দশটা নাগাদ মাইগঙ্গা এলাকায়৷
এদিন মাইগঙ্গা এলাকার বাসিন্দা সন্তোষ মজুমদার রেশন দোকানে যাচ্ছিলেন৷ বাড়ি থেকে সামান্য দূর যেতেই আগরতলা থেকে ধর্মনগরগামী রেলের নীচে কাটা পড়ে সন্তোষ মজুমদার৷ পরে এলাকার পার্শ্ববর্তী লোকেরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সন্তোষ মজুমদারের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ পরে মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ এদিকে, জানা গিয়েছে কয়েক বছর আগে সন্তোর মজুমদারের স্ত্রী ও মেয়ে রেলে কাটা পড়ে মারা গিয়েছিল৷ এদিকে মাইগঙ্গা এলাকায় বিগত কয়েক বছরে দশজনের বেশী রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে৷
মাইগঙ্গায় রেলে কাটা পড়ে স্ত্রী ও কন্যার পর বৃদ্ধের মৃত্যু
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















