কাবুল, ২ আগস্ট (হি.স.): আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত হল আফগানিস্তানের হেরাত শহরে অবস্থিত একটি শিয়া মসজিদ| আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে| জখম হয়েছেন অন্তত ৬৩ জন| জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| হেরাত প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জেলানি ফারহাদ জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে হেরাত শহরে অবস্থিত শিয়া মসজিদে ঢোকার প্রাক্কালে প্রার্থনাকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আততায়ীরা| এরপর মসজিদে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়| ভয়াবহ এই সন্ত্রাসী হামলায় এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে| গুরুতর জখম অবস্থায় অন্তত ৬৩ জন হাসপাতালে চিকিত্সাধীন|
উচ্চপদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাতে হেরাত শহরে অবস্থিত শিয়া মসজিদে ভয়াবহ হামলা চালায় দুই সন্ত্রাসবাদী| মসজিদে ঢোকার প্রাক্কালে প্রার্থনাকারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আতঙ্কবাদীরা| এরপর মসজিদে ঢুকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়| এখনও পর্যন্ত ভয়াবহ এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন|
আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত আফগানিস্তানের শিয়া মসজিদ, মৃত কমপক্ষে ২৯
Releated Posts
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…


















