News Flash

  • Home
  • Uncategorized
  • প্রযুক্তিগত ও মানব সম্পদ উন্য়নের লক্ষ্যে বড় উদ্যোগ নিল এসআইএস
Image

প্রযুক্তিগত ও মানব সম্পদ উন্য়নের লক্ষ্যে বড় উদ্যোগ নিল এসআইএস

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.) : প্রযুক্তিগতভাবে ও মানব সম্পদ উন্য়নের লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করতে চলেছে দেশের দ্বিতীয বৃহত্তম নিরাপত্তা প্রদেয় সংস্থা সিকিউরিটিস এন্ড ইন্টালিজেনস সার্ভিসেস (এসআইএস)| সংস্থার পক্ষ থেকে জানানো হযেছে, প্রায় ৪৬০০ কোটি বিনিয়োগের এই সংস্থা আগামী কয়েকবছরের মধ্যে বিশ্বের অন্যতম সংস্থারূপে প্রতিষ্ঠিত হবে| সংস্থার গ্রুপের মুখ্য কার‌্যনির্বাহী আধিকারিক (সিইও) উদয় সিং দিল্লির সদর কার‌্যালয়ে জানান, এই সংস্থা বাজারে আইপিও ছাড়ছে| এই মূহুর্তে মূলধন সংগ্রহ করার লক্ষ্যে সংস্থা আগামী ৩১ জুলাই থেকে বাজারে আইপিও ছাড়বে ও আগামী ২ অগাস্ট তা বন্ধ করা হবে| এক্ষেত্রে ৭৮০ কোটি টাকার ধার‌্য করা হয়েছে| যার মধ্যে দিয়ে সংস্থা আগামীদিনে ব্যাপক উন্তি হবে| এজন্য দেশের প্রতিটি প্রদেশের নাগরিকদের সহযোগিতায় সংস্থার স্বপ্ন সফল হবে বলেও তিনি মনে করছেন| বিস্তারি বক্তব্যে তিনি আরও বলেন, এই সংস্থার অধিগ্রহন করার ক্ষেত্রে সংস্থার আগের ২০০ কোটি টাকা ব্যয় করেছে| যা বর্তমানে সংস্থার তিনটি স্তরে ভাগ করা হয়েছে|  বর্তমানে এই সংস্থা দেশের বিভিন্ রাজ্যে ও বিদেশেও ছড়িয়ে আছে, যেখানে দেশের ৯৫ হাজার ও প্রায় ছ’হাজার কর্মী অস্ট্রেলিয়ায় কর্মরত| তিনি বলেন, এই সংস্থা আগামীদিনে দুটি পশ্চিমী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে| তিনি আরও বলেন, সংস্থা গত বছর ৩০০০ কোটি টাকার ব্যবসা করছে, যা ব্যবসার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে| এছাড়া সংস্থা স্প্যানিস ও আমেরিকার তিনটি সংস্থার সঙ্গেও চুক্তিবদ্ধ হবে| সংস্থার চেয়ারম্যান রবীন্দ্র কিশোর সিনহা সংস্থার বর্তমান পরিস্থিতি ও আগামীদিনের লক্ষ্য তাঁর বক্তব্যে তুলে ধরেন| এছাড়া সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ঋতুরাজ সিনহা, ডিরেক্টর (অর্থ) একে প্রসাদ, আন্তর্জাতিক ক্ষেত্রে মুখ্য অর্থনৈতিক আধিকারিক দেবেশ দেশাই বক্তব্য রাখেন|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top