News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভায় লজ্জাজনক ঘটনা, সাসপেন্ড অধীর সহ ৬ জন কংগ্রেস সাংসদ
Image

লোকসভায় লজ্জাজনক ঘটনা, সাসপেন্ড অধীর সহ ৬ জন কংগ্রেস সাংসদ

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি.স.): সংসদে ‘লজ্জাজনক’ ঘটনা| তুমুল হই হট্টগোল এবং অপ্রত্যাশিত আচরণ করার অভিযোগে লোকসভা থেকে সাসপেন্ড করা হল ৬ জন কংগ্রেস সাংসদকে| অভিযোগ, সোমবার দুপুর ১২.২০ মিনিট নাগাদ জিরো আওয়ার চলাকালীন লোকসভায় অপ্রত্যাশিত আচরণ করেন ৬ জন কংগ্রেস সাংসদ| তুমুল হট্টগোলের পাশাপাশি স্পিকারকে লক্ষ্য করে কাগজপত্র ছুড়ে মারেন তাঁরা| এরপরই অভিযুক্ত ৬ জন কংগ্রেস সাংসদকে আগামী পাঁচ দিনের জন্য সাসপেন্ড করেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন|

লোকসভা থেকে সাসপেন্ডেড ৬ জন কংগ্রেস সাংসদ হলেন-গৌরব গগৈ, অধীর রঞ্জন চৌধুরী, রঞ্জিত রঞ্জন, সুস্মিতা দেব, এম কে রাঘব এবং কে সুরেশ| দুপুর ২টো থেকে ফের শুরু হয় অধিবেশন| সাংসদদের এহেন ব্যবহারে দুঃখপ্রকাশ করে স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন, ‘সাংসদদের কাছ থেকে এই ব্যবহার অপ্রত্যাশিত|’ সংসদের কার‌্য পরিচালনা নিয়ম ৩৭৪ এ মোতাবেক ৬ জন কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়েছে|

লোকসভায় এদিন শুরু থেকেই হইচই করছিল কংগ্রেস| দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে গণপ্রহারে খুন করা হচ্ছে কিন্তু সরকার চুপ করে বসে আছে-এই অভিযোগ তুলে বিষয়টি নিয়ে অবিলম্বে আলোচনার দাবি করেন কংগ্রেসের সংসদীয় দলনেতা মল্লিকার্জুন খাড়গে| জিরো আওয়ারে গোলমাল আরও বাড়ে| নিম্নকক্ষ লোকসভায় জিরো আওয়ার চলাকালীন ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী সাংসদরা| স্পিকার সুমিত্রা মহাজন বারবার তাঁদের আসনে ফিরে যেতে বললেও তাঁরা ফেরেনেনি| কাগজপত্র ছিঁড়ে স্পিকারের আসনের দিকে ছুঁড়ে দেন সাংসদরা| এই আচরণের জন্য অধীররঞ্জন চৌধুরী সহ ৬ জন কংগ্রেস সাংসদেক সাসপেন্ড করা হয়েছে|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top