News Flash

Image

নির্বাচনে টাকার শ্রাদ্ধ

উদার গণতন্ত্রের প্রধান উপাদান হইতেছে ভোটপর্ব৷ গণতন্ত্রের মূল শক্তি জনগণ৷ নির্দিষ্ট সময়ে জনগণ তাহাদের ভোটাধিকার প্রয়োগ করিয়া সরকার গঠনে মুখ্য ভূমিকা লইয়া থাকেন৷ কিন্তু, এই ভোটপর্বকে কেন্দ্র করিয়া চলিতে থাকে টাকার আদ্যশ্রাদ্ধ৷ বিশ্বের বৃহত্তম উদার গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষে এই টাকা ছড়ানো পর্ব উত্তরোত্তর প্রকট হইতেছে৷ রাজনৈতিক দলগুলি নানাবিধ পন্থা অবলম্বন করিয়া নিজস্ব ক্ষমতাকে জাহির করে৷ আর ইহাতে চরম দুর্ভোগ পোহাতে হয় জনগণকে৷ প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই আম জনতা বঞ্চনার শিকার৷ দক্ষিণপন্থী দলগুলি সাধারণতঃ প্রত্যক্ষভাবে আম জনতার কাছ হইতে টাকা সংগ্রহ করে না৷ বড় বড় কর্পোরেট হাউসগুলি টাকা যোগানের মূল উৎস৷ অন্যদিকে সিপিআইএম এর মতো নির্বাচন প্রক্রিয়াকে কাজে লাগাইয়া রাজনৈতিক ক্ষমতায় আসীন দলগুলি মূলতঃ বিভিন্ন ধরনের চাঁদা, অনুদান এবং সরকারী অর্থানুকূল্যের উপর নির্ভরশীল৷ আদর্শগত ভাবে কমিউনিস্টরা নির্বাচনের পরিপন্থী হইলেও শাসন ক্ষমতায় থাকার অভিলাষে স্থান-কাল-পাত্র ভেদে আদর্শচ্যুত হইতে বা নিত্য নতুন পন্থা অবলম্বন করিতে দ্বিধা বোধ করে না৷ মাত্র দুটি রাজ্যে ক্ষমতাসীন সিপিআইএম তো ভারতবর্ষের তৃতীয় বিত্তশালী রাজনৈতিক সংগঠন৷
ত্রিপুরা রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনেক লক্ষ্য রাখিয়া ইতিমধ্যে টাকা সংগ্রহের তোড়জোড় শুরু হইয়াছে৷ বিভিন্ন শাখা সংগঠনের নামে চাঁদা সংগ্রহের তৎপরতা শুরু হইয়াছে৷ ১৯৮৮ সনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর এইবারের মেতা কঠিন পরিস্থিতির সম্মুখীন বামফ্রন্ট (মূলতঃ সিপিআইএম) আর হয়নি৷ দিল্লীর আনুকূল্যও কল্পনাতীত৷ সিপিএম নেতৃত্বও বিষয়টি বিলক্ষণ অনুধাবন করিয়া থাকেন৷ বেকার কর্মচারীদের ধূমায়িত ক্ষোভ প্রশমন করিবার উপায় না থাকিলেও অর্থ সংগ্রহে তৎপর৷ ভোটপর্বকে নিজেদের মতো পরিচালিত করিবার সম্ভাবনা কম থাকায় শাসক দল ভোটের ফলাফল সম্পর্কে বড্ড উদ্বিগ্ণ৷ এহেন পরিস্থিতিতে দলীয় মুদ্রাভান্ডারকে স্ফীত করিবার নানাবিধ কৌশল অবলম্বন হইতেছে৷ আবার ভোটারদের মধ্যেও ইতিমধ্যেই জিগির উঠিয়াছে ভোট না নোট- কোনটা চাই? রাজ্যের কর্মচারীরা প্রত্যাশিত পে-স্কেল হইতে বঞ্চিত হওয়াায় ক্ষোভ ক্রমশঃ ধূমায়িত হইতেছে৷ ব্যবসায়ীদের উপরও মোটা অঙ্কের চাঁদা ধার্য্য হওয়ায় ব্যবসায়ীরা আতঙ্কিত৷ আসন্ন দুর্গাপূজাও আতঙ্কের অন্যতম কারণ৷ আবার জিএসটি লাগু হওয়ায় কলোধন মজুত করা বা বিতরেেণর প্রয়াস কঠিন হইয়া পড়িয়াছে৷ গাঁটের পয়সা খরচ করিয়া ব্যবসায়ীরা কোনদিন চাঁদা দেয় না৷ কৈ এর তেলেই কৈ ভাজিয়া থাকেন৷ স্বভাবতঃই দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি৷ বিভিন্ন সামাজিক ভাতা বা ভোটেরআগে বিগত নির্বাচনেগুলির ন্যায় অনুদান দিয়া সাধারণ মানুষের চিত্ত জয় করিবার প্রয়াস শুরু হইলেও জুজুধান প্রতিদ্বন্দ্বি শক্তির ক্ষমতা কোন অংশেই উপেক্ষিত নয়৷ তাই শাসক এবং বিরোধী উভয় শিবিরই ভোট নাম যুদ্ধে মরণ কামর দিতে বদ্ধ পরিকর৷ আর হরির লুটের ন্যায় টাকা উড়ানো যেন একটি ফ্যাসন হইয়া দাঁড়াইয়াছে৷ টাকার এই আদ্যশ্রাদ্ধের পরিণতি কিন্তু ভয়ংকর৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top