News Flash

  • Home
  • Uncategorized
  • আকাশছোঁড়া বিমানভাড়া, নীরব প্রশাসন, চরম দুর্ভোগে যাত্রীরা
Image

আকাশছোঁড়া বিমানভাড়া, নীরব প্রশাসন, চরম দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ অবরুদ্ধ রাজ্যে যন্ত্রণার দিনলিপি শুরু৷ রাজনীতি বিচার বিবেচনা, লাভা লাভের দর কষাকষিতে বিপাকে পড়েছেন বিমান যাত্রীরা৷ আকাশ ছোয়া বিমানের টিকেট৷ অবরোধের সুযোগে আগরতলা-কলকাতা ও আগরতলা-গুয়াহাটির যাতায়ত ভাড়া বাড়িয়ে দিয়েছে বিমান সংস্থাগুলি৷ আইপিএফটি পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় সড়ক ও রেল অবরোধে বসেছে৷ অবরোধের প্রভাব রাজ্যে সর্বাধিক পড়েছে বিমান ভাড়ায়৷ তিন হাজার চার হাজার টাকার বিমানের টিকেট ১৪ হাজারে গিয়ে দাঁড়িয়েছে৷ তাও আবার পর্যাপ্ত নয়৷ বহিঃরাজ্যে যাতায়াতের বর্তমানে একমাত্র মাধ্যম আকাশ পথ৷ কলকাতা-গুয়াহাটি-আগরতলা স্বল্প দূরত্বের আকাশ পথে হঠাৎ করে বিমান ভাড়া বেড়ে যাওয়ায় বিপাকে পড়ছেন যাত্রী সাধারণ৷ এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসন যেমন নিরব তেমনি অসামরিক বিমান পরিবহন মন্ত্রকও টু-শব্ধ করছেনা৷ এক রকম মর্জিমাফিক ভাবে ভাড়া বাড়িয়ে দিয়েছে বিমান সংস্থা গুলির কিছু এজেন্ট৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যেগুলির মধ্যে ছোট্ট এই রাজ্যের সঙ্গে দেশের অন্যান্য প্রান্তের যোগাযোগ ব্যবস্থা প্রধানত বিমানের উপরই নির্ভর করতে হয়৷ তার উপর আই পি এফ টি’র ডাকা অবরোধের জেরে জাতীয় সড়ক ও রেল পথে এই সময়ে যাতায়াত বন্ধ হয়ে পড়ায়, বিমান যাত্রীও বেড়ে দ্বিগুন হয়ে গেছে৷ আর এই পরিস্থিতে বিমান ভাড়া তিন গুন ছাড়িয়ে যাওয়ার বিপাকে পড়েছেন রাজ্যের একাংশ লোক৷ চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে বহিঃরাজ্যের বিভিন্ন কলেজে ভর্তি হতে যাওয়া ছাত্র-ছাত্রী এবং ব্যাবসায়ী মহলে বিশাল সমস্যা হয়ে দাড়িয়েছে৷ দিনের পর দিন হু হু করে বাড়ছে বিমান ভাড়া৷ বাড়ছে হয়রানী ও জন দুর্ভোগ৷ সড়ক ও রেল অবরোধ শুরু হওয়ার আগের দিনও ৯ জুলাই আগরতলা-কলকাতা রুটে টিকিট বিক্রি হয়েছে সাড়ে তিন হাজার টাকা৷ আগরতলা -গুয়াহাটির টিকিট ছিল তিন হাজারের মধ্যে৷ ১০ জুলাই অবরোধ শুরু হওয়ার পর থেকেই উর্ধমুখী সবকটি বিমানের টিকিট, বর্তমানে কলকাতা ও গুয়াহাটিগামি বিভিন্ন বিমান সংস্থার  টিকিট ১৪ হাজার টাকায় গিয়ে দাঁড়িয়েছে৷ এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইজেট সমস্ত সংস্থাই যাত্রীদের বাড়তি পকেট কাটার প্রতিযোগিতায় নেমেছে৷ কেন্দ্রীয় আসামরিক পরিবহন মন্ত্রক বরাবরের মতোই নির্বাক৷ হেলদোল নেই রাজ্য প্রশাসন কিংবা পরিবহন দপ্তরের৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top