News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলা ও বিশালগড়ে দুঃসাহসিক চুরি, লুটপাট
Image

কদমতলা ও বিশালগড়ে দুঃসাহসিক চুরি, লুটপাট

নিজস্ব প্রতিনিধি, চূড়াইবাড়ি/ চড়িলাম, ১২ জুলাই৷৷ কদমতলা থানার অধীন অসম ত্রিপুরা সীমান্তে নিশি কুটুম্বদের তান্ডব৷ প্রতিরাতে কারো না কারো বাড়িতে চোরেরা হাত সাফাই করছে৷ প্রতিদিন কদমতলা থানার নাকের ডগায় চুরির ঘটনা একপ্রকার কদমতলা থানাকে চ্যালেঞ্জ৷ মঙ্গলবার রাত আনুমানিক দেড়টা নাগাদ কদমতলা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বের পূর্ব কদমতলা গ্রামে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ পূর্ব কদমতলার তিন ওয়ার্ডের ছায়াজ উদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে চুরি হয়েছে৷ চোরের দল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে৷ ঘরের আসবাবপত্র লন্ডভনজ করে ফেলে৷ নগদ এক লক্ষ চার হাজার টাকা ও দেড় ভড়ি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়৷
এদিকে চোরের ঘর থেকে বেরিয়ে যা্যয়ার সময় ছায়াজ উদ্দিনের স্ত্রীর গলা থেকে চেইন ছিড়ে নিয়ে যেতে চাইলে তিনি সজাগ হয়ে যান৷ চিৎকার চেচামেচি করলে চোরের দল পালিয়ে যায়৷ ছুটে আসেন আশেপাশের লোকজন৷ রাতের অন্ধকারেই গ্রামবাসীরা খোঁজ খঁুজি করেছেন৷ কিন্তু, চোরের দলের কোন হদিশ পায়নি৷ রাতেই খবর যায় কদমতলা থানায়৷ পুলিশ ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর নিয়ে তল্লাসি চালানো হয়৷ কিন্তু, কোন হদিশ মিলেনি৷ প্রসঙ্গত, কদমতলা এলাকায় ইদানিং চোরের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে৷ তাতে জনগণ রীতিমতো উদ্বেগের মধ্যে আছেন৷
এদিকে, ফের দুঃসাহসিক চুরি বিশালগড়ের উত্তর ব্রজপুর গ্রামে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে৷ অন্যান্য দিনের মতো স্বামী ও সন্তানদের নিয়ে রাত বারোটা নাগাদ ঘুময়ে পড়েন গৃহিনী৷ ভোর বেলা ঘুম ভাঙলে দেখেন ঘরের দরজা খোলা৷ ঘরের শোকেজের তালাও খোলা৷ টাকা পয়সা, স্বর্ণালঙ্কার কিছুই নেই৷ ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহস্বামী ভানু দেবনাথ সঙ্গে সঙ্গেই বিষয়টি বিশালগড় থানায়৷ পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পর্যন্ত পুলিশ চোরদের গ্রেপ্তার করতে পারেনি৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top