News Flash

  • Home
  • Uncategorized
  • যৌতুকের জন্য পিটিয়ে হত্যা, পারিবারিক অশান্তিতে আত্মহত্যা, দুই গৃহবধূ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
Image

যৌতুকের জন্য পিটিয়ে হত্যা, পারিবারিক অশান্তিতে আত্মহত্যা, দুই গৃহবধূ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই৷৷ ভালবেসে বিয়ের করুণ পরিণতি৷ বাপের বাড়ি থেকে টাকা এনে না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে মারলেন এক ব্যাক্তি৷ জানা গেছে, সিধাইয়ের বরকাঠাল এলাকার বাসিন্দা ব্রজ কুমার দেববর্মার মেয়ে পিঙ্কি দেববর্মার(২২) সাথে তিন বছর আগে বোধজংনগর থানাধীন রাজচন্তাইয়ের বাসিন্দা প্রবেল দেববর্মার(২৮) বিয়ে হয়েছিল৷ তাদের বছর দেড়েকের একটি পুত্র সন্তান রয়েছে৷ অভিযোগ, তারা ভালবেসে বিয়ে করলেও, এক বছর পর থেকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য স্ত্রী’কে নির্যাতন করতেন তার স্বামী৷ ২০ হাজার টাকা করে দুই দফায় ৪০ হাজার টাকা এনে দিয়েছিলেন পিঙ্কি৷ তার স্বামী পেশায় কৃষক৷ দুই মাস আগে প্রবেল দেববর্মা তার স্ত্রীকে প্রচন্ড মারধর করে বাপের বাড়ি টাকা আনার জন্য পাঠিয়ে দেন৷ কিন্তু, বাপের বাড়ি থেকে কোন টাকা আনতে পারেননি পিঙ্কি৷
গত ২৩ জুন প্রচন্ড মদমত্ত হয়ে বাড়ি ফিরে স্ত্রীকে ভিষণ মারধর করেন প্রবাল৷ তাতে তার স্ত্রীর মাথায় ভিষণ আঘাত পান৷ চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতাল সূত্রে খবর, মাথায় গুরুতর আঘাত লেগেছে, যার কারণে তার অবস্থা খুবই আশঙ্কাজনক৷ ৭ দিন আগে চিকিৎসকরা তাকে আইসিইউ’তে ভর্তি করেন৷ শনিবার দুপুর সোয়া একটা নাগাদ তার মৃত্যু হয়েছে৷ হাসপাতাল সূত্রে খবর, মাথায় আঘাত লাগার কারণে পিঙ্কি কোমায় চলে গিয়েছিলেন৷ কোনভাবেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না৷ এই ঘটনায় বোধজংনগর থানায় মৃতার স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ হত্যা সংক্রান্ত মামলা নিয়েছে৷ অভিযুক্ত স্বামী পলাতক বলে জানা গেছে৷
সংসারে অশান্তির জের কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলেন এক গৃহবধূ৷ জানা গেছে, বিলোনীয়া বাশকোবরা এলাকার বাসিন্দা শ্যামল সাহা’র স্ত্রী মণি সাহা (ভৌমিক) (৩৮) আত্মহত্যা করেছেন৷
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ১৯ বছর আগে আমবাসা বিবেকানন্দ নগরের বাসিন্দা রাখাল ভৌমিকের মেয়ে মণি ভৌমিকের সাথে বিলোনীয়া বাশকোবরার বাসিন্দা শ্যামল সাহা’র সামাজিক রীতি অনুযায়ী বিয়ে হয়েছিল৷ তাদের দুটি পুত্র সন্তান রয়েছে৷ এক বছর ধরে স্বামী-স্ত্রী’র মধ্যে নানা কারণে ঝগড়া হতো৷ পরিবারে অশান্তি চরম আকার ধারণ করেছিল৷ শুক্রবার রাতেও স্বামী-স্ত্রী’র মধ্যে তুমুল ঝগড়া হয়৷ রাতে বাড়িতে সকলেই ঘুমিয়ে পড়লে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন মণি সাহা৷ আগুন লাগানোর পর মহিলা চিৎকার শুরু করেন, তখন সকলে ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বিলোনীয়া হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ শনিবার সকাল সোয়া পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top