News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রী হত্যায় দোষী সাব্যস্থ টিএসআর জওয়ান
Image

স্ত্রী হত্যায় দোষী সাব্যস্থ টিএসআর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত টিএসআর জওয়ানের সাজা ঘোষনা হবে শুক্রবার৷ বৃহস্পতিবার ফাস্ট ট্রেক কোর্ট তাকে ৩০২ ও ৩০৯ ধারায় দোষী সাব্যস্থ করেছে৷
উল্লেখ্য, জিরানীয়া টিএসআর নবম বাহিনীতে কর্মরত থাকাকালীন সময়ে কৃষ্ণরঞ্জন শুক্ল দাস তার স্ত্রীকে রাইফেল থেকে গুলি করে খুন করেছিল৷ ২০০৯ সালে ১৮ ডিসেম্বর জিরানীয়া থানা এলাকায় ভাড়া বাড়িতে রাত ১২টায় গুলি করে স্ত্রী হত্যার অভিযোগে ধৃত কৃষ্ণরঞ্জন শুক্ল দাসকে দোষী সাব্যস্থ করেছে আদালত৷ হত্যা মামলায় নিয়োজিত সরকারী আইনজীবি জানান, দীর্ঘ সাক্ষ্য শুনানীর পর তথ্য প্রমান কৃষ্ণরঞ্জনের বিপক্ষে যায়৷ টিএসআর জওয়ান স্বামীর বিরুদ্ধে মৃতার পরিবার মামলা করেছিল৷ শুক্রবার শাস্তি প্রদান করবে মাননীয় আদালত৷ আইনের রক্ষক স্ত্রী হত্যার দায়ে দীর্ঘ শুনানীর পর হলেও দোষী প্রমানিত হওয়ায় স্বস্তি মৃতার পেয়েছেন মা-বাবার৷ অভিযুক্তের মৃত্যদন্ডের দাবী জানিয়েছে মৃতার পরিবার৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top