News Flash

  • Home
  • Uncategorized
  • একই রাস্তায় দুইবার কাজ করিয়ে অর্থ আত্মসাৎ,বেহাল অবস্থা, প্রতিবাদে সরব এলাকাবাসী
Image

একই রাস্তায় দুইবার কাজ করিয়ে অর্থ আত্মসাৎ,বেহাল অবস্থা, প্রতিবাদে সরব এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২ জুলাই৷৷ একই রাস্তা দুইবার কাজ দেখিয়ে লক্ষলক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কমরেড ঠিকেদাররা, বার বার আবেদন জানানো সত্বেও বেহাল রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগে নেয়নি বিশালগড় আরডি ব্লক৷ বাধ্য হয়ে অর্থমন্ত্রীর ভানুবাবুর নির্বাচনী এলাকা বীরেন্দ্র নগরের মানুষ কলসি হাড়ি নিয়ে অভিনব কায়দায় রাস্তায় এসে প্রতিবাদ জানায়৷ জানা যায় বিশালগড় ব্লকের অধীন প্রভুরায়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বীরেন্দ্র নগর থেকে মুড়াবাড়ি যাওয়ার রাস্তাটি দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থা৷ অথচ গত বছর রাস্তাটি সংস্কার করা হয়৷ অভিযোগ ঠিকেদারবাবু নিম্নমানের কাজ করেছেন৷ তাই বর্ষা শুরু হতেই সড়কটি দিয়ে বাই সাইকেল যেতেও কষ্ট হয়৷ এলাকাবাসীর অভিযোগ গত বছর এই সড়কটিতে দুই বার কাজ করিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে কমরেড ঠিকেদারবাবু৷ ব্লকে নালিশ জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ৷ ফলে বাধ্য হয়ে এলাকার মানুষ হাড়ি কলসি নিয়ে রাস্তায় নেমে অভিনব কায়দায় প্রতিবাদ জানায়৷ তাদের অভিযোগে আরো জানা যায়, বেহাল রাস্তা ছাড়াও এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সমস্যা রয়েছে৷ ৮ বছর আগে এই গ্রামে একটি টিউবওয়েল বসানো হয়৷ কিন্তু তা একমাস পর অকেজো হয়ে যায়৷ ফলে জলের সমস্যা চরম আকার ধারন করে৷ স্থানীয় নেতাদের বহু কাকুতি মেনতি করেও কোন লাভ হচ্ছেনা বলে অভিযোগ৷ অথচ এই এলাকাটি অর্থমন্ত্রীর নির্বাচনী এলাকা৷ ভোটে জেতার পর ঐ এলাকার কোন খোঁজ খবর নেয়নি অভিযোগ ভানু বাবুর বিরুদ্ধে৷ এলাকাবাসী তাদের সমস্যা সমাধানের জন্য অর্থমন্ত্রীও দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান৷

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top