News Flash

  • Home
  • Uncategorized
  • হাওয়াইবাড়িতে যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন
Image

হাওয়াইবাড়িতে যান সন্ত্রাসে গুরুতর জখম তিনজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৯ জুন৷৷ আবারো আসাম আগরতলা জাতীয় সড়কে যান দূর্ঘটনা৷ তাতে তিনজন আহত হয়েছে৷ দূর্ঘটনাগ্রস্থ গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ চালক পালিয়ে গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি পিগ ফার্মের কাছে৷ জানা গিয়েছে, সন্ধ্যা নাগাদ আগরতলা থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে টিআর-০১-জি-০৭৭৩ নম্বরের একটি অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতবেগে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে৷ ফলে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়৷ অপরদিকে খগেন্দ্র দেববর্মা (৪৬), মুন্সি রাম দেববর্মা (৫১) ও কোমারাই জমাতিয়া (৩২) রাস্তা দিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে তেলিয়ামুড়ার দিকে আসছিল৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম তিনজনকে ধাক্কা দিয়ে পরে গাছে গিয়ে আটকায় বলে জানা যায়৷ এলাকাবাসী অগ্ণিনির্বাপক বাহিনী ও পুলিশকে খবর দেয়৷ পুলিশ ও অগ্ণিনির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ আহতদের মধ্যে কোমারাই ও মুন্সি রাম দেববর্মার অবস্থা সংকটজনক হওয়ায় তাদের আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ গাড়ির চালক পলাতক৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top