News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথমবার বাজারে আসতে চলেছে ২০০ টাকার নোট
Image

প্রথমবার বাজারে আসতে চলেছে ২০০ টাকার নোট

মুম্বই, ২৯ জুন (হি.স.) : এবার প্রথমবার বাজারে আসতে চলেছে ২০০ টাকার নোট| গত বছরের ৮ নভেম্বর নোট বাতিলের প্রভাব পড়েছে দেশে নগদ লেনদেনে | বাজারে নগদের জোগান বাড়াতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০ টাকার নোট ছাপার কাজ শুরু করেছে| খুব তাড়াতাড়ি পাওয়া যাবে নতুন ২০০ টাকার নোট| এসবিআই গ্রুপের চিফ ইকনোমিস্ট সৌম্যকান্তি ঘোষ এখবর দিয়ে বলেছেন, দৈনন্দিন লেনদেনের ক্ষেত্রে ২০০ টাকার নোট খুবই কার‌্যকরী হবে|
নোট বাতিলের পর থেকেই শোনা যাচ্ছিল, বাজারে আসতে পারে ২০০ টাকার নোট| লেনদেনের সুবিধার জন্য এই প্রস্তাবে সায় দিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক| জানা গেছে, কয়েক মাস আগে কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০০ টাকার নোট চালু করার প্রস্তাবে অনুমোদন দিয়েছিল| গ্রাহকদের মধ্যে নগদের নেলদেনের সুবিধার জন্য সরকারি টাঁকশালে ২০০ টাকার নোট ছাপার কাজ চলছে|খুব তাড়াতাড়ি পাওয়া যাবে ২০০ টাকার নোট| ঘোষ জানিয়েছেন, ২০০ টাকার নোট বাজারে এলে মাঝারি নোটের অভাবের সমস্যা মিটবে|
উল্লেখ্য, কালো টাকা মোকাবিলায় ২০১৬-র ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর বাজার থেকে উঠে গেছে প্রায় ১৬৫০ কোটি ৫০০ টাকার নোট| ফলে নোট সার্কুলেশনের ক্ষেত্রে একটা বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছিল | হিসেব করে দেখা গেছে, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ফলে বাজার থেকে সরে গিয়েছিল প্রায় ১৭.৯ লাখ কোটি টাকা | বর্তমানে যে পরিমাণ টাকা সার্কুলেশনে রয়েছে তা হল ১৪.৬ লাখ কোটি| অর্থাত্ এখনও ১৮.৪ শতাংশের ঘাটতি রয়েছে|
এদিকে, বাতিল টাকার পরিবর্তে নতুন ৫০০ টাকা ও ২০০০ টাকার নোট চালু করা হলে কিন্তু ২০০০ টাকার খুচরো করা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়| ২০০ টাকার নোট এই ঘাটতি পূরণে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে| এবং নোটের মূল্য কম হওয়ায় সিস্টেমে কারেন্সির সামঞ্জস্য রাখার কাজে সরকারের সুবিধা হবে| সুরক্ষার জন্য ২০০০ টাকার নোটের মতো নতুন ২০০ টাকার নোটেও থাকবে অনেক সিকিউরিটি ফিচার|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top