News Flash

  • Home
  • Uncategorized
  • মেডিক্যালে ভর্তির বিজ্ঞপ্তি জারি, রাজ্যের ঝুলিতে ১৭৫টি আসনই
Image

মেডিক্যালে ভর্তির বিজ্ঞপ্তি জারি, রাজ্যের ঝুলিতে ১৭৫টি আসনই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ মেডিক্যালে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির জন্য আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে৷ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে রাজ্যের জন্য বরাদ্দ মেডিক্যালের আসনে আগামী ৭ জুলাইয়ের মধ্যে ভর্তির জন্য আবেদন করতে হবে৷ এমবিবিএস কোর্সে আরআইএমএস, এজিএমসি এবং টিএমসি মিলিয়ে মোট ১৬৮ জন ভর্তি হতে পারবেন৷ বিডিএস কোর্সে আরআইএমএস-এ ৭ জন ভর্তি হতে পারবেন৷ ত্রিপুরা ডোমিসিলের জন্য আবেদনের অন্তিম তারিখ ৭ জুলাই৷ এদিকে, ত্রিপুরা ছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে এমন ২০ জন টিএমসি’তে ভর্তির জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ এই আসনগুলিতে ভর্তির জন্য ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে৷
এদিকে, নিট ফলাফলের রাজ্যভিত্তিক লিস্ট এখনো প্রকাশ হয়নি৷ সম্ভবত, বৃহস্পতিবার ঐ লিস্ট প্রকাশ হতে পারে৷ জানা গেছে, এমবিবিএস কোর্সে ভর্তির জন্য রাজ্যের বরাদ্দ ইম্ফলের আরআইএমএস’র আসন সংখ্যা ১৩৷ তাতে, সাধারণ ক্যাটাগরির ৭ জন, এবং এসসি ২ জন ও এসটি ৪ জন ভর্তি হতে পারবেন৷ আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে (এজিএমসি) রাজ্যের জন্য বরাদ্দ আসন সংখ্যা ৭৫৷ তাতে, সাধারণ ক্যাটাগরির ৩৯ জন, এসসি ১৩ জন এবং এসটি ২৩ জন ভর্তি হতে পারবেন৷ ত্রিপুরা মেডিক্যাল কলেজে (টিএমসি) রাজ্যের জন্য বরাদ্দ আসন সংখ্যা ৮০৷ তাতে, সাধারণ ক্যাটাগরির ৪২ জন, এসসি ১৩ জন এবং এসটি ২৫ জন ভর্তি হতে পারবেন৷ বিডিএস কোর্সে ভর্তির জন্য ইম্ফলের আরআইএমএস কলেজে রাজ্যের জন্য বরাদ্দ আসন সংখ্যা ৭৷ তাতে, সাধারণ ক্যাটাগরির ৪ জন, এসসি ১ জন এবং এসটি ২ জন ভর্তি হতে পারবেন৷
এদিকে, রাজ্য ছাড়া অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে যারা স্থান পেয়েছে তাদের জন্য এমবিবিএস কোর্সে ত্রিপুরা মেডিক্যাল কলেজে বরাদ্দ আসন সংখ্যা ২০৷ তাতে, সাধারণ ক্যাটাগরির ১১ জন, ওবিসি ৫ জন, এসসি ৩ জন এবং এসটি ১ জন ভর্তি হতে পারবেন৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top