News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএফটির অবরোধ আন্দোলনের তীব্র বিরোধীতা গনমুক্তি পরিষদের
Image

আইপিএফটির অবরোধ আন্দোলনের তীব্র বিরোধীতা গনমুক্তি পরিষদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন৷৷ আইপিএফটি এন সি দেববর্মা গোষ্ঠির অনির্দিষ্টকালের রেল ও জাতীয় সড়ক অবরোধ আন্দোলনের তীব্র বিরোধীতা করেছে গণমুক্তি পরিষদ৷ পাশাপাশি বিজেপির মদতেই আইপিএফটি এই অবরোধ আন্দোলনের ডাক দিয়েছে বলে অভিযোগ এনেছে পরিষদ৷ বুধবার সাংবাদিক সম্মেলনে গণমুক্তি পরিষদের সভাপতি সাংসদ জীতেন্দ্র চৌধুরী বলেন, রাজ্যে শান্তির পরিবেশ বিনষ্ট করার উদ্দেশ্যেই আইপিএফটি অনির্দিষ্টকালের রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে৷ তাঁর অভিযোগ, বিজেপির মদতেই আইপিএফটি এই কর্মসূচী হাতে নিয়েছে৷ তিনি বলেন, আগামী বছর ফেব্রুয়ারী কিংবা মার্চে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাঁর অভিযোগ, বিজেপি ঘুরপথে রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে৷ মণিপুরে যে কায়দায় ক্ষমতা দখল করেছে বিজেপি, রাজ্যে একই ছক তৈরি হয়েছে৷ তিনি জোর গলায় দাবি করেন, আইপিএফটি’র জাতীয় সড়ক এবং রেল অনির্দিষ্টকালের জন্য অবরোধের পেছনে বিজেপির মদত রয়েছে৷ তিনি এই অবরোধ আন্দোলনকে অগণতান্ত্রিক বলে কটাক্ষ করেছেন৷ পাশাপাশি তিনি বলেন, সমস্ত রকম চ্যালেঞ্জ মোকাবেলায় গণমুক্তি পরিষদ প্রস্তুত৷ পরিষদের সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা বলেন, রাজ্যবাসীকে এসম্পর্কে সচেতন করা হচ্ছে৷ তাঁর বিশ্বাস, জাতীয় সড়ক এবং রেল অবরোধ রাজ্যবাসী সফল হতে দেবেন না৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top