আমেদাবাদ, ২৯ জুন (হি.স.) : দেশের নানা প্রান্তে গোপ্রেমীদের তাণ্ডবের নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বৃহস্পতিবার গুজরাতের সবরমতী আশ্রমের শতবার্ষিকী উদযাপন উত্সবে প্রধানমন্ত্রী বললেন, আইন কারও নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়, হিংসা দিয়ে কোনও সমস্যার সমাধান হতে পারে না|
কয়েকদিন আগে ট্রেনে ছুরির ঘায়ে জুনেইদ নামে ১৭ বছরের ছেলের খুন হওয়ার ঘটনায় এপর্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রী, পাশাপাশি শাসক দলের শীর্ষ নেতা-নেত্রীদের কাউকে নিন্দা করতে শোনা যায়নি| তবে আজ সেই সমালোচনার স্পষ্ট জবাব দিলেন প্রধানমন্ত্রী|
এদিন প্রধানমন্ত্রী বলেন, গোভক্তির নামে মানুষ খুন কখনই গ্রহণযোগ্য নয় | মহাত্মা গান্ধীএমনটা অনুমোদন করতেন না | পাশাপাশি তিনি আরও বলেন, আইন কারও নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়, হিংসা দিয়ে কোনও সমস্যার সমাধান হতে পারে না|
উল্লেখ্য, গতকালই বল্লভগড়ের মুসলিম কিশোরকে ট্রেনে নিগ্রহ, হত্যা সহ সারা দেশে এ ধরনের বেশ কয়েকটি নারকীয় ঘটনার প্রতিবাদে একাধিক শহরে পালিত হয়েছে ‘নট ইন মাই নেম’ প্রতিবাদ কর্মসূচি| এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল|
দেশের নানা প্রান্তে গোপ্রেমীদের তাণ্ডবের নিন্দা করলেন প্রধানমন্ত্রী
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















