News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের নানা প্রান্তে গোপ্রেমীদের তাণ্ডবের নিন্দা করলেন প্রধানমন্ত্রী
Image

দেশের নানা প্রান্তে গোপ্রেমীদের তাণ্ডবের নিন্দা করলেন প্রধানমন্ত্রী

আমেদাবাদ, ২৯ জুন (হি.স.) : দেশের নানা প্রান্তে গোপ্রেমীদের তাণ্ডবের নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বৃহস্পতিবার গুজরাতের সবরমতী আশ্রমের শতবার্ষিকী উদযাপন উত্সবে প্রধানমন্ত্রী বললেন, আইন কারও নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়, হিংসা দিয়ে কোনও সমস্যার সমাধান হতে পারে না|
কয়েকদিন আগে ট্রেনে ছুরির ঘায়ে জুনেইদ নামে ১৭ বছরের ছেলের খুন হওয়ার ঘটনায় এপর‌্যন্ত কেন্দ্রীয় সরকারের কোনও মন্ত্রী, পাশাপাশি শাসক দলের শীর্ষ নেতা-নেত্রীদের কাউকে নিন্দা করতে শোনা যায়নি| তবে আজ সেই সমালোচনার স্পষ্ট জবাব দিলেন প্রধানমন্ত্রী|
এদিন প্রধানমন্ত্রী বলেন, গোভক্তির নামে মানুষ খুন কখনই গ্রহণযোগ্য নয় | মহাত্মা গান্ধীএমনটা অনুমোদন করতেন না | পাশাপাশি তিনি আরও বলেন, আইন কারও নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়, হিংসা দিয়ে কোনও সমস্যার সমাধান হতে পারে না|
উল্লেখ্য, গতকালই বল্লভগড়ের মুসলিম কিশোরকে ট্রেনে নিগ্রহ, হত্যা সহ সারা দেশে এ ধরনের বেশ কয়েকটি নারকীয় ঘটনার প্রতিবাদে একাধিক শহরে পালিত হয়েছে ‘নট ইন মাই নেম’ প্রতিবাদ কর্মসূচি| এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই বার্তা যথেষ্ট তাত্পর‌্যপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top