News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত সহ বিশ্বজুড়ে পুনরায় সাইবার হানা, ক্ষতিগ্রস্ত মুম্বইয়ের কন্টেনার বন্দর
Image

ভারত সহ বিশ্বজুড়ে পুনরায় সাইবার হানা, ক্ষতিগ্রস্ত মুম্বইয়ের কন্টেনার বন্দর

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): ভারত সহ গোটা বিশ্বজুড়ে পুনরায় সাইবার হানা| র‌্যানসমওয়্যার ওয়ানাক্রাইয়ের পর এবার পেটিয়া বা গোল্ডেন ম্যালওয়্যারের হামলায় ত্রস্ত ভারত সহ গোটা বিশ্ব| সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইউক্রেন ও রাশিয়ার উপর| আক্রান্ত ভারতও, সাইবার হামলার কারণে মঙ্গলবার রাত থেকে মুম্বইয়ে দেশের বৃহত্তম পণ্যখালাস বন্দর জওহরলাল নেহরু বন্দরের কাজকর্ম সম্পূর্ণ বন্ধ হয়েছে|
মুম্বইয়ের পণ্য পরিবাহী বন্দর জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের তিনটি টার্মিনাল পেটিয়া র‌্যানসমওয়্যারের সাইবার হানার কবলে পড়ে| সাইবার হানা হয়েছে এপি মোল্লের মায়েরস্ত কোপানির ওয়েবসাইটেও| এই সংস্থা জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের গেটওয়ে টার্মিনাল ইন্ডিয়া (জিটিআই)-এর কাজকর্ম নিয়ন্ত্রণ করে| এপি মোল্লের সাইবার হানায় আক্রান্ত হওযার পর বন্ধ হয়ে গিয়েছে দেশের বৃহত্তম কন্টেনার বন্দরের কাজকর্ম| জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আমরা খবর পেয়েছি জিটিআই-এর কাজকর্ম সম্পূর্ণ বন্ধ রয়েছে| পেটিয়া র‌্যানসমওয়্যারের হানার কারণে সিস্টেম ডাউন হয়ে যাওয়াতেই এই অবস্থা|
ভারত ছাড়াও পেটিয়া র‌্যানসমওয়্যারের সাইবার হানায় আক্রান্ত হয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, স্পেন, ইউক্রেন, রাশিয়া, নেদারল্যান্ডস এবং ডেনমার্ক| সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইউক্রেন ও রাশিয়ায়| ইউক্রেনের ব্যাঙ্ক, বিদু্যত্ ও টেলিকম সংস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে| রাশিয়ার রোসনেফ্ট তেল কোম্পানিও সাইবার হামলার কবলে পড়েছে|
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে একই ধরনের হামলা হয়েছিল| সেই হানার কবলে পড়ে বহু দেশের গুরুত্বপূর্ণ নথি হ্যাক হয়েছিল| সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সাইবার হানায় আক্রান্ত ভারত সহ গোটা বিশ্ব|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top