News Flash

  • Home
  • Uncategorized
  • ডাচদের পাঁচ বছর মেয়াদি বিজনেস ও টু্যরিস্টভিসা দেওয়ার কথা ভাবছে কেন্দ্র সরকার
Image

ডাচদের পাঁচ বছর মেয়াদি বিজনেস ও টু্যরিস্টভিসা দেওয়ার কথা ভাবছে কেন্দ্র সরকার

আমস্টারডাম, ২৮ জুন (হি.স.) : ত্রিদেশী বিদেশ সফরে সর্বশেষ নেদারল্যান্ড হয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তার আগে নেদারল্যান্ডসের হেগ শহরে প্রবাসী ভারতীয়দের সম্মেলনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী| সেখানে তিনি বলেন, ডাচ নাগরিকদের পাঁচ বছর মেয়াদি বিজনেস ও টু্যরিস্ট ভিসা দেওয়ার কথা ভাবছে তাঁর সরকার|
ব্রিটেনের পর নেদারল্যান্ডে ভারতীয় বংশোদ্ভূতদের সংখ্যা সবচেয়ে বেশি| তাঁদের সামনে সরকারি নানা প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী| এক ঘণ্টার ভাষণে মোদী বলেন, সাধারণ মানুষের অংশগ্রহণেই দেশের উন্নয়ন সম্ভব| সরকারের একার পক্ষে সবটা করা সম্ভব নয়| মহিলাদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের নানা পদক্ষেপের কথা বারবার উল্লেখ করেন প্রধানমন্ত্রী|
বায়ুকলের দেশ নেদারল্যান্ডসে তিনি জানান, তাঁর সরকার ১৭৫ গিগা ওয়াট পুনর্ব্যবহারযোগ্য শক্তি উত্পাদনের লক্ষ্যমাত্রা ধার‌্য করেছে| নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও দেখা করেন মোদী| মিসাইল টেকনলজি কন্ট্রোল রেজিমে ভারতকে সদস্য পদ পেতে সাহায্য করায় ডাচ প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top