News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষা দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ক্ষোভে ফঁুসছেন বেকার ও চাকুরীচ্যুত শিক্ষকরা
Image

শিক্ষা দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ক্ষোভে ফঁুসছেন বেকার ও চাকুরীচ্যুত শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরে ১২ হাজার নতুন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ নতুন পদ ১৩ হাজার সৃষ্টি করা হলেও, সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তরে ১ হাজার নতুন পদে নিয়োগের বিজ্ঞপ্তি এখনো জারি হয়নি৷ প্রত্যেক জেলায় জেলা শিক্ষা আধিকারিকের অফিসে ১০ জুলাইয়ের মধ্যে আবেদন জানাতে হবে৷ মূলত, সুপ্রিম কোর্টের রায়ে বাতিল ১০৩২৩ জন শিক্ষকদের পুনর্বাসনের লক্ষ্যেই নতুন পদ সৃষ্টি এবং নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ কারণ, শিক্ষকতা এবং সুকল পরিচালনার নির্দিষ্ট অভিজ্ঞতা না থাকলে এই নতুন পদগুলিতে আবেদন করা যাবে না৷ ফলে, ১২ হাজার নতুন পদে রাজ্যের কোন বেকার আবেদন জানাতে পারবেন না৷ তাতে ক্ষোভে ফঁুসছেন বেকাররা৷ পাশাপাশি চাকুরীচ্যুত শিক্ষকরাও৷ কারণ, চাকুরীচ্যুতদের দাবী মানেনি রাজ্য সরকার৷ এইসব কারণে, শিক্ষা দপ্তরে নতুন পদে নিয়োগ নিয়ে আবারো মামলা হওয়ার সম্ভাবনা প্রবল বলে ধারণা করা হচ্ছে৷
মঙ্গলবার বিদ্যালয় শিক্ষা দপ্তর ১২০০ একাডেমিক কাউন্সেলার পদে, ৩৪০০ স্টুডেন্ট কাউন্সেলার পদে, ১৫০০ সুকল লাইব্রেরি এসিটেন্ট পদে, ৩০০ হোস্টেল ওয়ার্ডেন পদে এবং ৫৬০০ প্রোগ্রাম এসিসটেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে৷ ফিক্সড পে’তে নিয়োগ করা হবে৷ শুরুতে একাডেমিক কাউন্সেলার ১০১৩০ টাকা, স্টুডেন্ট কাউন্সেলার ৭৯৭০ টাকা, সুকল লাইব্রেরি এসিসটেন্ট ৭৯৭০ টাকা, হোস্টেল ওয়ার্ডেন ৭৯৭০ টাকা এবং প্রোগ্রাম এসিটেন্ট ৬২৬০ টাকা করে প্রতি মাসে পাবেন৷ এক্ষেত্রে আদালতের রায়ে স্নাতকোত্তর এবং স্নাতক শিক্ষক যারা ইতিমধ্যে রেগুলার হয়ে গেছেন তাঁদের পুণরায় ফিক্সড পে’তে কাজ করতে হবে৷
সম্প্রতি, রেগুলার স্কেলে পুনরায় নিয়োগ সহ চার দফা দাবী নিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সেকেন্ডারী এডুকেশনের অধিকর্তাকে ডেপুটেশন দিয়েছিলেন চাকুরীচ্যুত ১০,৩২৩ জন শিক্ষকদের সংগঠন অল ত্রিপুরা ১০৩২৩ টিচার্স এসোসিয়েশন৷
সংগঠনের পক্ষ থেকে ঐদিন যে দাবী সনদ পেশ করা হয়েছিল, সেগুলি হচ্ছে সুপ্রিম কোর্টের রায়ে ১০২৩২ জন চাকুরীচ্যুত শিক্ষক শিক্ষিকাদের অতি শীঘ্রই পুনঃনিয়োগের (রেগুলার পে অফ স্কেল) ব্যবস্থা করতে হবে৷
তাদের সার্ভিস কন্টিনিউয়েশন বজায় রাখতে হবে এবং কোন আর্থিক ক্ষতির সম্মুখে যেন পরতে না হয় তার নিশ্চয়তা প্রদান করতে হবে৷ ভবিষ্যতে যাতে পুনরায় আইনী জটিলায় পরতে না হয় তারও নিশ্চিয়তা প্রদান করতে হবে৷ একই সঙ্গে সংগঠন দাবী করেছে, সুপ্রিম কোর্টের রায়ে ১০৩২৩ জন শিক্ষক শিক্ষিকা সম্পর্কে বিভিন্ন মহলে মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরকার এবং শিক্ষা দপ্তরের দৃষ্টিকোণ ও মতামত প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে ব্যক্তিগত ভাবে বা লিখিত আকারে জানাতে হবে৷
ফলে, এখন শিক্ষক-শিক্ষিকা শিক্ষা দপ্তরে নতুন পদে নিয়োগের জন্য আবেদন জানাবেন নাকি আন্দোলনমুখী হবেন তা বুঝা যাচ্ছে না৷ কারণ, তাঁদের দাবির অধিকাংশই পূরণ হচ্ছে না৷ তাই, রাজ্য সরকার চাকুরীচ্যুত শিক্ষকদের পাশে থেকেও কতটা তাঁদের মন জয় করতে পেরেছে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top