News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা নাজমুল হুদা বাচ্চু
Image

প্রয়াত বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা নাজমুল হুদা বাচ্চু

ঢাকা, ২৮ জুন (হি.স.): প্রয়াত হলেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা নাজমুল হুদা বাচ্চু| ৱুধবার ভোর ৪.২০ মিনিট নাগাদ ঢাকার স্কোয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃতু্যকালে প্রবীণ এই অভিনেতার বয়স হয়েছিল ৭৮ বছর| হাসপাতালের তরফে জানানো হয়েছে, শারীরিক অসুস্থতাজনিত কারণে গত সোমবার দুপুরে হাসপাতালে ভর্তি হন প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চু| মঙ্গলবার সকালে একটি রিপোর্টে তাঁর হৃদরোগের সমস্যা ধরা পড়ে| চিকিত্সায় সাড়া না দিয়ে ৱুধবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি|
অসংখ্য চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন নাজমুল হুদা বাচ্চু| তাঁর হাত ধরে অভিনয় শুরু করেছিলেন ৱুলৱুল আহমেদ, উজ্জ্বল সহ অনেকেই| জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র বিভিন্ন নাট্যাংশে নিয়মিত দেখা গিয়েছিল তাঁকে| প্রবীণ এই অভিনেতার মৃতু্যতে শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের কলাকুশলীরা|

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top