News Flash

  • Home
  • Uncategorized
  • নয়া বেতনক্রম ঘোষণা করলেও দপ্তর শেষ করতে পারেনি আরওপির কাজ
Image

নয়া বেতনক্রম ঘোষণা করলেও দপ্তর শেষ করতে পারেনি আরওপির কাজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন৷৷ রাজ্য সরকার সরকারী শিক্ষক কর্মচারীদের নয়া বেতনক্রম ঘোষণা করলেও, আরওপি তৈরির কাজ এখনো শেষ করতে পারেনি অর্থ দপ্তর৷ তবে, আরওপি তৈরির কাজ জোরকদমে চলছে এবং চেষ্টা হচ্ছে এই মাসেই সমস্ত কাজ সমাপ্ত করার জন্য৷ মঙ্গলবার মহাকরণে সাংবাদিকদের এই সংবাদ দেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷
তিনি বলেন, যত তাড়াতাড়ি আরওপি তৈরির কাজ শেষ করা যায় সেবিষয়ে অর্থ দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে৷ দপ্তরের আধিকারীকরাও জোর কদমে কাজ চালিয়েছে৷ এই মাসেই আরওপি তৈরির কাজ সমাপ্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
নয়া বেতনক্রম নিয়ে কর্মচারীদের দাবি-দাওয়া নিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজ্য সরকার সাধ্যমতো ২২৫ ফিটমেন্ট ফ্যাক্টর ধরে নয়া বেতনক্রম ঘোষণা করেছে৷ তার অতিরিক্ত কোন কিছু আপাতত সম্ভব নয়৷ কারণ, কর্মচারীরা চাইছেন ২৫৭ ফিটম্যান্ট ফ্যাক্টর ধরে নয়া বেতনক্রম হোক৷ কিন্তু, তাতে রাজ্য সরকারের অতিরিক্ত ১২০০ কোটি প্রয়োজন৷ এই বিরাট অর্থ বহন করার ক্ষমতা রাজ্য সরকারের আপাতত নেই৷
এদিকে, আগামী ১০ জুলাই থেকে আইপিএফটি অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেল অবরোধের ডাক দিয়েছে৷ তাতে রাজ্যে খাদ্যে সামগ্রী মজুতের স্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রী বলেন, অবরোধ ১/২ দিন চললে তাতে কোন প্রভাব পড়বে না৷ কিন্তু, এর বেশি হলেই সমস্যায় পড়তে হবে৷ তবে তাঁর বিশ্বাস, রাজ্যবাসী এই অবরোধ আন্দোলন সফল হতে দেবেন না৷ তিনি বলেন, রাজ্যের মানুষকে অবরোধ আন্দোলন সম্পর্কে বুঝানো হয়েছে৷ তাতে তিনি নিশ্চিত, অতীতের অভিজ্ঞতার কারণে আইপিএফটিকে মানুষ সমর্থন করবে না৷ তিনি বলেন, উপজাতি অংশের মানুষ আইপিএফটি’র উপর বিশ্বাস রাখতে পারছেন না৷ গত বছর ২৩ আগষ্টের ঘটনার তিক্ত অভিজ্ঞতা আইপিএফটি’র প্রতি মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ফলে, জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে রাজ্যের ক্ষতি হউক, তা জনগণ হতে দেবেন না৷ পুলিশ কিংবা আধা সামরিক বাহিনীতে এই অবরোধ আন্দোলন ঠেকাতে ব্যবহার করা হবে কিনা প্রশ্ণের জবাবে খাদ্য মন্ত্রী বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই সমস্যার সমাধান হউক, চাইছে রাজ্য সরকার৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top