News Flash

  • Home
  • Uncategorized
  • বেরোজগারকে স্বরোজগার করে তুলার প্রয়াস নিয়েছে কেন্দ্রীয় সরকার ঃ কালরাজ মিশ্র
Image

বেরোজগারকে স্বরোজগার করে তুলার প্রয়াস নিয়েছে কেন্দ্রীয় সরকার ঃ কালরাজ মিশ্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ দুপুরে ইন্দ্রনগরে মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টার প্রাইসেস-এর ডেভেলাপমেন্ট ইনস্টিটিউট এন্ড মিনি টুনল রুমের নতুন বাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কেন্দ্রীয় মন্ত্রী কলরাজ মিশ্র৷ অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পদস্থ আধিকারিগণ উপস্থিত ছিলেন৷
কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারী শিল্প দপ্তরের মন্ত্রী কলরাজ মিশ্র বলেন, কেন্দ্রীয় সরকার দেশে ক্ষুদ্র ও মাঝারী শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়েছে৷ তিনি বলেন, দেশের ৬৫ ভাগ মানুষের বয়স ৩৫ বছরের নীচে৷ কিন্তু তাদের কর্মসংস্থানের অভাব রয়েছে৷ তাই বেরোজগারকে স্বরোজগার করে তুলার প্রয়াস নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ইতিমধ্যেই ত্রিপুরা সরকার এই কাজ শুরু করায় তিনি রাজ্য সরকারকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন, ত্রিপুরার বাঁশ এবং রাবার ভিত্তিক শিল্পের প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দিতে হবে৷
কেন্দ্রীয় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের অধীনস্ত এই সংস্থাটি বিভিন্ন রাজ্যে শিল্পোদ্যোগীদের প্রশিক্ষণ দেয়৷ প্রশিক্ষণ কেন্দ্রটির নতুন বাড়ির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সরকার আশা প্রকাশ করেন এই কেন্দ্রটি বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে৷ তিনি বলেন, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কোন রাজ্য একা এগিয়ে যেতে পারবেনা৷ কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করলেই রাজ্যের ও দেশের উন্নতি হবে৷ চিনের পর ভারতের বাজারই বিশ্বে সব থেকে বড়৷ ভারতের জনসংখ্যার অনুপাত থেকে বোঝা যায় এখানে যুবক যুবতীদের সংখ্যা বিরাট৷ কিন্তু দেশের প্রায় ২৫ কোটি যুবক যুবতী এখনো কর্মহীন৷ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে দেশ এগিয়ে যেতে পারবে না৷ তাই এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে আরও বেশী গুরুত্ব দিতে হবে৷
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের দেশে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমছে৷ বাজারে জিনিসপত্র থাকলেও কেনার লোক নেই৷ মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি করে ক্রয় ক্ষমতা না বাড়াতে পারলে শিল্পেরও প্রসার হবেনা৷ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানোর জন্য সমাজের সব অংশের প্রতি সমান গুরুত্ব দিতে হবে৷ তাদের আর্থ সামাজিক অবসথার উন্নতি করতে হবে৷ দেখা যাচ্ছে মানুষ গ্রাম ছেড়ে কাজের সন্ধ্যানে শহরে নগরে ভীড় জমাচ্ছে৷ তাই ভারতের গ্রামীণ অর্থনীতির আরও উন্নতি করতে হবে৷
মুখ্যমন্ত্রী বলেন, বেকারদের স্বাবলম্বী করে তুলতে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারী শিল্প মন্ত্রক যে প্রয়াস নিচ্ছে তাতে রাজ্য সরকার সব ধরণের সাহায্য করবে৷ আলোচনায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী বলেন, আর্থ সামাজিক অবস্থার উন্নতিতে রাজ্য সরকার ক্ষুদ্র শিল্পে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে৷ বেকারদের স্বাবলম্বী করে তুলতে পি এম ই জি পি প্রকল্পটি অনুঘটকের কাজ করছে৷ কিন্তু ত্রিপুরায় ব্যাঙ্কের সিডি রেশিও খুব কম হওয়ায় বেকার যুবক যুবতীদের ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরী হচ্ছে৷ এ বিষয়ে সদর্থক ভূমিকা নিতে তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম এস এম ই-এর ডি আই আর কে গিরি৷ অতিথিগণ সংস্থার সাফল্য সম্বলিত একটি পুস্তিকা প্রকাশ করেন৷ বক্তব্য রাখেন এ আর আই এর যুগ্ম সচিব বি এইচ কুমার প্রমুখ৷

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top