News Flash

  • Home
  • Uncategorized
  • খুশির ঈদে উচ্ছ্বসিত দেশবাসী, শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
Image

খুশির ঈদে উচ্ছ্বসিত দেশবাসী, শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): পবিত্র রমজান মাস শেষ| সোমবার খুশির ঈদ| পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| শুধু রাষ্ট্রপতি নন, পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখরা| ঈদের শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘এই উত্সব খুশি, শান্তি ও উন্নতি বয়ে আনুক| সবাই যেন নিজেদের মানবিকতার জন্য নিজেদের সমপর্ণ করতে পারেন|’
ওয়াশিংটন থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মার্কিন মুলুক থেকে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা| আশা করবো পবিত্র এই দিনে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হবে|’ ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সোমবার সকাল থেকেই মসজিদে মসজিদে চলেছে প্রার্থনা| প্রার্থনা শেষে একে অপরকে আলিঙ্গন| ঈদ উপলক্ষ্যে সোমবার কলকাতার রেড রোডের নমাজে অংশ নিয়েছিলেন প্রায় তিন থেকে চার লক্ষ মানুষ| কলকাতার পাশাপাশি গোটা দেশের সর্বত্রই এদিন খুশির ঈদ পালিত হয়েছে| দিল্লির জামা মসজিদে প্রতি বছরের মতোই নমাজ পড়তে উপচে পড়ে ভিড়|

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top