News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন মুলুকেও পাকিস্তানের সন্ত্রাস নিয়ে সরব ভারতের প্রধানমন্ত্রী
Image

মার্কিন মুলুকেও পাকিস্তানের সন্ত্রাস নিয়ে সরব ভারতের প্রধানমন্ত্রী

ওয়াশিংটন, ২৬ জুন (হি.স.) : বিশ্ব ৱুঝতে পেরেছে আমাদের ক্ষমতা| আমরা সংযত থাকতে পারি| দরকারে ক্ষমতাও দেখাতে পারি| প্রবাসী ভারতীয়দের সম্মেলন থেকে পাকিস্তানের বিরুদ্ধে ফের একবার হুঁশিয়ারি দিলেন মার্কিন যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ভার্জিনিয়াতে প্রবাসীদের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলতে ভারত যে বদ্ধপরিকর তা আমরা গোটা বিশ্বকে বোঝাতে পেরেছি| সীমান্ত এলাকায় সার্জিক্যাল স্ট্রাইক প্রমাণ করে আমরা নিজের দেশকে রক্ষা করতে পারি|
এপ্রসঙ্গে তিনি আরও বলেন, ২০ বছর আগে ভারত সন্ত্রাসবাদের কথা বলত| তখন বিশ্বের বহু দেশ একে আইনশৃঙ্খলার সমস্যা বলত| তারা সন্ত্রাসবাদ ৱুঝত না| এখন জঙ্গিরাই তাদের ৱুঝিয়ে দিচ্ছে সন্ত্রাসবাদ কী, আমাদের আর বোঝানোর দরকার পড়ছে না| সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে তিনি আরও বলেন, বিশ্ব ৱুঝতে পেরেছে আমাদের ক্ষমতা| আমরা সংযত থাকতে পারি| দরকারে ক্ষমতাও দেখাতে পারি| তিনি আরও বলেন, ভারত সন্ত্রাসবাদের শিকার| তাই বিশ্বের কেউ আমাদের আটকায়নি, আর আটকাতেও পারবে না| আমরা বিশ্বকে বোঝাতে সমর্থ হয়েছি, সন্ত্রাসবাদ ভারতের মাটিতে কীভাবে ক্ষতিকর প্রভাব ফেলছে|
তিনি বলেন, প্রায় প্রতিদিনই সীমান্তচুক্তি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তে আঘাত হানছে পাকিস্তান| এমনকী, জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে| নিজেদের ঘাঁটি জঙ্গিদের ব্যবহারও করতে দিচ্ছে তারা| গত বছর উরি হামলার পর ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত| গুঁড়িয়ে দেওয়া হয় ৪০টিরও বেশি জঙ্গিঘাঁটি| বিশ্বের প্রায় প্রত্যেক ক্ষমতাধর দেশকে ফোন করে এই অভিযানের কথা জানানো হয়| প্রত্যেক দেশ এই অভিযানকে মান্যতা দিয়েছে|
এদিনের সম্মেলনে তিনি তাঁর সরকারের ৩ বছর পূর্তী উপলক্ষ্যে সরকার কী করেছে? এই প্রসঙ্গে মোদী জানান, গত ৩ বছরে মোদী সরকারের ওপর একটিও কালো দাগ নেই| কোনও দুর্নীতি নেই| দেশের বিদেশ মন্ত্রক তথা বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের ভূয়সী প্রশংসা করেন মোদী| তিনি বলেন যেভাবে সুষমা স্বরাজ বিশ্বের বিভিন্ন প্রান্তের ভারতীয়দের সাহায্যে এগিয়ে আসছেন, তা প্রশংসনীয়| প্রধানমন্ত্রী বলেন, কোনও ভারতীয় বিপদে পড়লে, সুষমা খুবই তাড়তাড়ি ব্যবস্থা নিতে তত্পর হন | তোলেন জিএসটি প্রসঙ্গও| এবিষয়ে তিনি জানান, জিএসটি ভারতের আমূল পরিবর্তন করে দিতে চলেছে| মার্কিন যুক্তরাষ্ট্রের বিজনেস স্কুলগুলিতে জিএসটি নিয়ে পড়ানো উচিত বলেও এদিন মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী |

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top