News Flash

  • Home
  • Uncategorized
  • বারবিল হাই সুকলে চুরি, টাকা ও নথিপত্র গায়েব
Image

বারবিল হাই সুকলে চুরি, টাকা ও নথিপত্র গায়েব

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুন ৷৷ শুক্রবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হল খোয়াই থানা এলাকার বারবিল গ্রামে৷ খোয়াই বিদ্যালয় পরিদর্শকের অধীন বারবিল উচ্চ বিদ্যালয়ে এই দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়৷ অত্যন্ত রহস্যজনক এই চুরির ঘটনায় গ্রাম জুরে চাঞ্চল্য বিরাজ করছে৷ শনিবার সকালে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকদের নজরে আসে বিষয়টি৷ প্রত্যক্ষদর্শী তথা সুকলের শিক্ষকরা জনান, বারবিল উচ্চ বিদ্যালয়ের মূল্যবান নথী সহ নগদ টাকাও লুট হয়েছে৷ শনিবার সকালে প্রাথমিক বিভাগের শিক্ষকরা সুকলে এলে তারাই বিষয়টি প্রথম প্রত্যক্ষ করেন৷ দেখা যায় বিদ্যালয়ের তিনটি দরজা ও গ্রীল ভাঙ্গা৷ সেই সাথে শিক্ষকরা প্রত্যক্ষ করেন প্রধান শিক্ষকের অফিস কক্ষের তিনটি আলমিরা ভাঙ্গা৷ সঙ্গে সঙ্গে প্রাথমিক বিভাগের শিক্ষকরা খবর দেন বিদ্যালয়ের প্রদান শিক্ষককে, খবর দেওয়া হয় পুলিশকে৷
বারবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ শুক্ল দাস জানান, বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের শিক্ষকদের থেকে তিনি বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি বিদ্যালয়ে ছুটে আসেন৷ বিদ্যালয়ে পৌঁছে তিনি দেখতে পান, মোট তিনটি দরজা ও গ্রীল ভাঙ্গা৷ উনার কক্ষের ও দিনটি আলমিরা ভাঙ্গা৷ প্রাথমিকভাবে তিনি অনুমান, করে বলেন, নগদ ৮-৯ হাজার টাকাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সহ মিড-ডে-মিলের চাল চুরি হয়েছে৷ প্রধান শিক্ষক সেই বিদ্যালয়ের শিক্ষকরা এই চুরি কাণ্ড বিষয়ে সন্দেহভাজন কোন ব্যক্তির প্রসঙ্গ না টানলেও স্থানীয় মানুষজনের মতে কিন্তু উক্ত চুরির ঘটনা বেশ রহস্যজনক৷ যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ গোটা ঘটনার রীতিমতো চাঞ্চল্য গ্রামজুড়ে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top