News Flash

  • Home
  • Uncategorized
  • অভাবের তাড়নায় ফের সন্তান বিক্রির পথ বেছে নিলেন মা
Image

অভাবের তাড়নায় ফের সন্তান বিক্রির পথ বেছে নিলেন মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷  কথা দিয়ে কথা রাখেনি চাইল্ড লাইন থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা৷ বাধ্য হয়ে তাই দীর্ঘ প্রায় ৫০ দিনের মাথায় আবারও মায়ের কোল ফাঁকা করতে হচ্ছে রামকুমার চৌধুরী পাড়ার রাইনাবতী রিয়াংকে৷ না, কখনোই মাতৃস্নেহ থেকে দূরে রাখতে চাননি বছর দু’য়েকের শুনিজয়কে৷ তবুও অভাবের তাড়নায় ফের একই পথ বেছে নিলেন গন্ডাছড়ার উল্টাছড়া এজিসি ভিলেজের সেই উপজাতি রমণী৷ যিনি এর আগেও গত ১৩ মে তার স্বামী খনজযকে না জানিয়ে সন্তান বিক্রি করতে বেড়িয়ে পরেছিল বাড়ি থেকে৷ মায়ের কোল থেকে মাত্র দুশো টাকার দুই সন্তানের  জননী তার বড় ছেলে শনিজয়-কে বিক্রি করে দিয়েছিল একপ্রকার৷ কিন্তু সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই গত ৩ জুন ধলাইজেলা চাইল্ড লাইন ছুটে যান গন্ডাছড়ায়৷ তাদের কে আশ্বাস দেওয়া হয়েছিল সরকারী সুযোগ সুবিধার৷ কিন্তু আজ অবধি কোনও সুযোগ সুবিধা না পেয়ে ফের একই পথের পথিক হলো শনিজয়ের গর্ভধারিণী মা৷ ঘটনার বিবরণ থেকে জানাে গেছে, আট সদস্যের রিয়াং পরিবারে দুই সন্তানের জননী বেশ অশান্তিতেই আছেন৷ গোটা পরিবারের সম্বল মাত্র একটি মাত্র রেশন কার্ড৷ তার উপর সন্তান-সন্ততিদের নামধামও উঠানো হয়নি৷ বিপিএল-ভুক্ত পরিবারের কর্তা খনজয়ও দিন মজুরের কাজ করেন৷ নুন আনতে পান্তা ফুরায়-এই অবস্থায় দুই সন্তান লালন পালনই যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়েছিল তার কাছে৷ কি করবে ভেবে না পেয়ে ঐ একরত্তি ছেলেটাকে আবার তার মা রাইনাবতী বেড়িয়ে পরেছে বিক্রির উদ্দেশ্যে৷ রাইনাবতীর কথায়, ‘‘যে সন্তানের রেশন কার্ড নাম তুলবে বলে আশ্বাস দিয়েই ফিরিয়ে দিয়েছিল, আজ অবধি তাও করেনি ওরা৷ প্রয়োজনীয় কাগজ পত্রাদি না থাকায় তাও বের করে দেবে বলেছিল৷ দীর্ঘ দু’মাস হয়ে গেলেও এদের কিছুই করা হয়নি৷ যার রেশন কার্ডে নাম পর্যন্ত নেই, তার তো খাবারও অধিকার নেই এখনো!’’ ওরা কারা? বলল, যারা ফিরিয়ে দিয়েছিল এই সন্তান৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top