নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ কথা দিয়ে কথা রাখেনি চাইল্ড লাইন থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা৷ বাধ্য হয়ে তাই দীর্ঘ প্রায় ৫০ দিনের মাথায় আবারও মায়ের কোল ফাঁকা করতে হচ্ছে রামকুমার চৌধুরী পাড়ার রাইনাবতী রিয়াংকে৷ না, কখনোই মাতৃস্নেহ থেকে দূরে রাখতে চাননি বছর দু’য়েকের শুনিজয়কে৷ তবুও অভাবের তাড়নায় ফের একই পথ বেছে নিলেন গন্ডাছড়ার উল্টাছড়া এজিসি ভিলেজের সেই উপজাতি রমণী৷ যিনি এর আগেও গত ১৩ মে তার স্বামী খনজযকে না জানিয়ে সন্তান বিক্রি করতে বেড়িয়ে পরেছিল বাড়ি থেকে৷ মায়ের কোল থেকে মাত্র দুশো টাকার দুই সন্তানের জননী তার বড় ছেলে শনিজয়-কে বিক্রি করে দিয়েছিল একপ্রকার৷ কিন্তু সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই গত ৩ জুন ধলাইজেলা চাইল্ড লাইন ছুটে যান গন্ডাছড়ায়৷ তাদের কে আশ্বাস দেওয়া হয়েছিল সরকারী সুযোগ সুবিধার৷ কিন্তু আজ অবধি কোনও সুযোগ সুবিধা না পেয়ে ফের একই পথের পথিক হলো শনিজয়ের গর্ভধারিণী মা৷ ঘটনার বিবরণ থেকে জানাে গেছে, আট সদস্যের রিয়াং পরিবারে দুই সন্তানের জননী বেশ অশান্তিতেই আছেন৷ গোটা পরিবারের সম্বল মাত্র একটি মাত্র রেশন কার্ড৷ তার উপর সন্তান-সন্ততিদের নামধামও উঠানো হয়নি৷ বিপিএল-ভুক্ত পরিবারের কর্তা খনজয়ও দিন মজুরের কাজ করেন৷ নুন আনতে পান্তা ফুরায়-এই অবস্থায় দুই সন্তান লালন পালনই যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়েছিল তার কাছে৷ কি করবে ভেবে না পেয়ে ঐ একরত্তি ছেলেটাকে আবার তার মা রাইনাবতী বেড়িয়ে পরেছে বিক্রির উদ্দেশ্যে৷ রাইনাবতীর কথায়, ‘‘যে সন্তানের রেশন কার্ড নাম তুলবে বলে আশ্বাস দিয়েই ফিরিয়ে দিয়েছিল, আজ অবধি তাও করেনি ওরা৷ প্রয়োজনীয় কাগজ পত্রাদি না থাকায় তাও বের করে দেবে বলেছিল৷ দীর্ঘ দু’মাস হয়ে গেলেও এদের কিছুই করা হয়নি৷ যার রেশন কার্ডে নাম পর্যন্ত নেই, তার তো খাবারও অধিকার নেই এখনো!’’ ওরা কারা? বলল, যারা ফিরিয়ে দিয়েছিল এই সন্তান৷

অভাবের তাড়নায় ফের সন্তান বিক্রির পথ বেছে নিলেন মা
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















