News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক হিংসায় মন্দিরনগরীতে উত্তেজনা, চার সিপিআইএম ক্যাডারের থানায় আত্মসমর্পণ
Image

রাজনৈতিক হিংসায় মন্দিরনগরীতে উত্তেজনা, চার সিপিআইএম ক্যাডারের থানায় আত্মসমর্পণ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৩ জুন৷৷ বৃহস্পতিবার গভীর রাতে বিজেপি করার অপরাধে বাড়িতে ভাঙচুর করল কয়েকজন দুসৃকতী৷ ঘটনাটি ঘটেছে রাধাকিশোরপুর থানার গকুলপুর রাঙ্গামাটি পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডে৷ ঘটনা ঘটে রাত পৌণে ১১ টা নাগাদ দুলাল দাসের বাড়িতে৷ পেশায় রিক্সা চালক দুলাল দাস৷ প্রতিদিনের মতো দুলাল দাস রিক্সা নিয়ে দৈনিক পরিশ্রম করে রাতে ছেলে স্ত্রী নিয়ে খাওয়া দা্যয়া করে ঘুমিয়ে পড়েন৷ হঠাৎ রাত পৌণে ১১টা নাগাদ বাড়ির টিনের বাউন্ডারী ভাঙচুর চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেয় মেরে ফেলার৷ ছেলে ও স্ত্রীকে নিয়ে ঘরের দরজা খুলতেই লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে এলাকার চার যুবক৷ মারধর শুরু করে স্ত্রী শেফালী দাস এবং ছেলে তাপস দাস ও বিপুল দাসকে৷ স্ত্রী শেফালী দাসকে প্রচন্ড মারধর করা হয়৷ পরনের কাপড়ও ছিড়ে ফেলে ঐ দুসৃকতীরা৷ দুলাল দাসের স্ত্রী শেফালী দাস আত্মরক্ষার জন্য আর কে পুর থানায় রাত একটায় ছুটে যায়৷
তিনি অভিযোগ করেন, চারটি মোটর বাইক নিয়ে আটজন সিপিএম সমর্থীত কর্মী বাড়িতে হামলা চালায়৷ তারা প্রত্যেকেই সিপিএম দলের ক্যাডার৷ তারা হুমকি দিয়েছে আগামীদিনে বিজেপির মিটিং মিছিলে গেলে তাদের পরিবারের সবাইকে মেরে ফেলা হবে৷ এদিকে, ঘটনাটি বিজেপি নেতাদের কাছে পৌঁছতেই শুক্রবার সকালে ব্যাপক তৎপরতা৷ দলের স্থানীয় নেতারা দুলাল দাসের বাড়িতে যান৷ কয়েকশ বিজেপি কর্মী সেখা পৌঁছে৷ পরিস্থিতি মুহুর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন আর কে পুর থানার ওসি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী৷ বিজেপির কর্মীরা সিদ্ধান্ত নেয় জাতীয় সড়ক অবরোধ করার৷ পুলিশ আশ্বাস দেয় অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে৷ অভিযুক্তরা হল, বিভাষ চক্রবর্তী, কিংকর চক্রবর্তী, বিশ্বজিৎ চন্দ, গৌতম দাসকে গ্রেপ্তার করার আশ্বাস দেয়৷ আশ্বাস পেয়ে বিজেপি কর্মীগণ সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয়৷ রাঙামাটি থেকে জাতীয় সড়ক ধরে আর কে পুর থানা, উদয়পুর মহিলা থানা এবং জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি৷
এদিকে, বিজেপির আন্দোলন এবং গ্রেপ্তারের আশ্বারের মান রেখে অভিযুক্ত সিপিএমের চার ক্যাডার থানায় গিয়ে আত্মসমর্পণ করে৷ অন্যদিকে বিকেলে রাঙামাটি এলাকায় এবং গকুলপুর এগ্রিকালচার চৌমুহনীতে সিপিএম কর্মীরা বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ তাদের দাবি অপপ্রচার করে সিপিএম কর্মীদের মিথ্যা মমালায় ফাসানো হয়েছে৷ সিপিএমের মিছিল শেষ হওয়ার পর পাল্টা মিছিল করে বিজেপি৷ বিজেপির অভিযোগ আত্মসমর্পণকারী চার সিপিএম ক্যাডারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেই থানা থেকে ছেড়ে দিয়েছে৷ অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে, অন্যথায় বিজেপি বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে হুশিয়ারী দিয়েছে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top