News Flash

  • Home
  • Uncategorized
  • দৃষ্টিহীন ছাত্রের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, প্রতিবাদে সরব রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনগুলির এয়ারপোর্ট থানায় ধর্না, মিছিল, পথ অবরোধ
Image

দৃষ্টিহীন ছাত্রের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা, প্রতিবাদে সরব রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনগুলির এয়ারপোর্ট থানায় ধর্না, মিছিল, পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন৷৷ ত্রিপুরা দৃষ্টিহীন সুকলের ছাত্রাবাসে একটি কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র

দৃষ্টিহীন সুকলের ছাত্ররা পথ অবরোধ করে (ডানে)৷ শুক্রবার তোলা ছবি নিজস্ব৷

করে তীব্র অস্থিরতা সৃষ্টি হয়েছে৷ প্রয়াতের সহপাঠী এবং বিরোধী দল বিজেপি এটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে৷ তৃণমূল ছাত্র পরিষদও এই ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করেছে৷ পুলিশ জানিয়েছে, সুকলের ছাত্রাবাসের বারান্দার কাছে রাকেশ শুক্ল দাসকে (১৭) আজ সকালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে৷ দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে৷ আর এই বিষয়টি নিয়ে সংশয়ের সৃষ্টি হয়৷ কারণ অন্ধ কিশোরের পক্ষে একা ঐ উঁচু স্থানে দড়ি বেঁধে কারোর সাহায্য ছাড়া ঝুলে পড়া অসম্ভব৷ ঘটনার ঘবর পেয়ে বিজেপির প্রদেশ প্রভারী সুনীল দেওধরের নেতৃত্বে কর্মীরা দৃষ্টিহীন সুকলে ছুটে যান৷ পরে সুনীল দেওধর অভিযোগ করেন, ‘‘বিদ্যালয়ের কর্তৃপক্ষ আগেই উপস্থিত সাংবাদিকদের বিদ্যালয়ে প্রবেশ করতে বাঁধা দেয় পরে বিজেপি কর্মীরাও বাধাপ্রাপ্ত হয়’’৷ তিনি জানান, ‘‘খবরটি ছড়িয়ে পড়তেই বিদ্যালয় এবং হোস্টেল কর্তৃপক্ষ ছাত্রদের উপর মুখ না খোলার জন্য শারীরিক নির্যাতন শুরু করে৷ ইতিপূর্বেই প্রায় প্রতিদিন এই প্রতিদিন এই বিদ্যালয়ের আবাসিকদের সঙ্গে দৈহিক এবং মানসিক নির্যাতন হত’’৷ বিজেপি অভিযোগ করেছে এটি সম্পূর্ণভাবে একটি হত্যাকাণ্ড এবং মৃতদেহের গায়ে আচরের দাগ রয়েছে৷ কিন্তু হোস্টেল কর্তৃপক্ষ ময়নাতদন্ত না করেই মৃতদেহ পরিবারের লোকজনের হাতে শেষ কৃত্যের জন্য তুলে দেওয়ার চেষ্টা করছিল৷ তবে চাপে পরে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং মৃতদেহের ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ এদিকে পুলিশ জানিয়েছে, এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদ করছে৷ নরসিংগড় দৃষ্টিহীন বিদ্যালয়ের শিক্ষক সুব্রত রায় চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে৷
এদিন তৃণমূল ছাত্র পরিষদও এই ঘটনায় এয়ারপোর্ট থানায় ডেপুটেশন দিয়েছে৷ প্রকৃত রহস্য উন্মোচন এবং কেউ দোষী হলে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিষদ৷ পরিষদের নেতা ভিকি প্রসাদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানার ওসি এবং পশ্চিম জেলা পুলিশ সুপারের সাথে কথা হয়েছে৷ ঘটনার তদন্তে যেন নিরপেক্ষতা বজায় থাকে সেই দাবি জানানো হয়েছে৷ পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি আশ্বস্ত করেছেন, পুলিশ নিরপেক্ষভাবেই এই ঘটনার তদন্ত করবে৷

Releated Posts

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026
Scroll to Top