News Flash

  • Home
  • Uncategorized
  • দলিতই তুরুপের তাস, রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী মীরা কুমার
Image

দলিতই তুরুপের তাস, রাষ্ট্রপতি পদে বিরোধী প্রার্থী মীরা কুমার

নয়াদিল্লি, ২২ জুন (হি.স.)৷৷ রাষ্ট্রপতি নির্বাচনে দলিতই তুরুপের তাস শাসক-বিরোধী উভয় শিবিরের৷ তাই, দলিত ভাবাবেগ কব্জায় মীরা কুমারকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করল বিরোধীরা৷ ইউপিএ জমানায় লোকসভায় প্রাক্তন স্পিকার ছিলেন মীরা কুমার৷ রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী হিসেবে বৃহস্পতিবার তাঁর নাম ঘোষণা করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ এদিন বিকেলে সংসদের লাইব্রেরিতে বৈঠকে বসে ১৭ বিরোধী দল৷ সেখানেই এনডিএ শিবিরের প্রার্থী রামনাথ কোবিন্দের প্রতিদ্বন্দ্বি হিসেবে মনোনীত হন বাবু জগজীবন রামের কন্যা মীরা কুমার৷ গত সোমবারই দলিত নেতা তথা বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করেছে এনডিএ৷ ফলে, এবারের রাষ্ট্রপতি নির্র্বচনে দলিত বনাম দলিতের লড়াই দেখা যাবে৷ তবে সকালেও বিরোধীদের সর্বসম্মত প্রার্থী দাঁড় করানো নিয়ে অচলাবস্থা দেখা দেয়৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল আগেই বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থনের কথা জানিয়েছে৷ শেষ মুহূর্তে এনডিএ প্রার্থীকে সমর্থন করতে পারেন এনসিপি নেতা শরদ পাওয়ার৷ এমন সম্ভাবনার খবর পেয়েই তাঁর সঙ্গে যোগাযোগ করেন বিরোধী নেতারা৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী গুলাম নবি আজাদ এবং আহমেদ প্যাটেলকে পাওয়ারের কাছে পাঠান৷ এদিন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও পাওয়ারের সঙ্গে কথা বলেন৷ বিরোধীদের আলাদা প্রার্থী দেওয়ার পক্ষে সবচেছে বেশি সওয়াল করেছে সিপিএম৷ যদিও সিপিআইয়ের তরফে ডি রাজা প্রথম বলেছিলেন, রাষ্ট্রপতি নির্র্বচনে প্রার্থী দেবে বিরোধীরা৷ তবে এদিনের বৈঠকের আগই সিপিএম তাঁদের পছন্দের প্রার্থী জানিয়ে দেয়৷ দলের সাধাারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিি বলেন, রাষ্ট্রপতি পদে তাঁদের প্রথম পছন্দের প্রার্থী পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা কূটনীতিকি গোপালকৃষ্ণ গান্ধী, দ্বিতীয় পছন্দ প্রকাশ আম্বেদকর৷ স্বাভাবিকভাবেই বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী তুলে দেওয়া নিয়ে প্রশ্ণ দেখা দেয়৷ শেষ পর্যন্ত বিরোধীরা তাদের প্রার্থী হিসেবে লোকসভার প্রাক্তন স্পীকার মীরা কুমারের নামে শিলমোহর দেয়৷ এদিন বৈঠকের পর মীরা কুমারের নাম ঘোষণা করে কংগ্রেস সভানেত্রী বলেন, আমরা মীরা কুমারকে প্রার্থী হিসেবে মনোনীত করচি৷ আশা করি, অন্য দলগুলিও যোগ দেবে৷
এদিনের বৈঠকে সোনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে ও আহমেদ পটেল৷ উপস্থিত ছিলেনএনসিপি নেতা শরদ পাওয়ার, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি ও ডি রাজা, ডিএমকে-র কানিমোঢ়ি, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লা৷ এছাড়া, উপস্থিত ছিলেন তৃণমূল ডেরেক ওব্রায়েন, বিএসপি-র শতীশ শাহ এবং সপা-র রামগোপাল যাদব৷ উপস্থিত ছিলেন জেডিএস, আরএসপি, জেএমএম, কেরল কংগ্রেস, আইইউএমএল এবং এআইইউডিএফ-এর প্রতিনিধিরা৷
যদিও রাষ্ট্রপতি পদের জন্য এনডিএ-র প্রার্থী রামনাথ কোবিন্দরেই পাল্লা ভারী৷ কারণ এনডিএ-র বাইরে একাধিক দেল তাঁকে সমর্থন করেছেন৷ এরমধ্যে রয়েছেন জেডি(ইউ)-রে নীতিশ কুমার, এআইডিএমকে-নেতা পন্নিরসেলভম৷ সংশয় থাকলেও রামনাথ কোবিন্দকে সমর্থন করবেন বলে জানিয়েছে এনডিএ-র শরিক শিবসেনা৷
এদিকে, রাইসিনা হিলসে এনডিএ -র পছন্দের রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ-এর যাত্রা প্রায় নিশ্চিত৷ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হিসেবে রামথাথ কোবিন্দ-এর অভিষেক এখন শুধুই সময়ের অপেক্ষা৷ শুক্রবার, ২৩ জুন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন রামনাথ কোবিন্দ৷ সেই সময় উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র৷ সূত্রের খবর, মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন লোকসভার সেক্রেটারি জেনারেল রিটার্নিং অফিসার৷ মনোনয়ন জমা দেওয়ার আগের দিন, বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে দেখা করলেন রামনাথ কোবিন্দ৷ ৪৩ বছরের সহধর্মিণী সবিতার সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর বাসভবনে যান কোবিন্দ৷ উল্লেখ্য, আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্র্বচন অনুষ্ঠিত হবে৷ ২০ জুলাই ভোটগণনা৷ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ জুন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top