News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে জুয়ার আসরে পুলিশের হানা, মালপত্র সহ গ্রেপ্তার দুই জুয়ারি
Image

কল্যাণপুরে জুয়ার আসরে পুলিশের হানা, মালপত্র সহ গ্রেপ্তার দুই জুয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ কল্যাণপুর থানা এলাকায় জুয়া বিরোধী অভিযান পুলিশের৷ বৃহস্পতিবার সকালে গোপন খবরের ভিত্তিতে মোহরছড়া, তোতাবাড়ি সহ কমলনগরে আচমকা হানা দেয় ও সি দিব্যেন্দু রায়ের নেতৃত্বে পুলিশ৷ নেশা, জুয়া ও মদের ঠেকে হানা দিয়ে বড়সড় সাফল্য অর্জন করেন৷ জোয়ার সামগ্রী সহ অভিযুক্ত রতন দেবনাথ এবং নায়ারন দাসকে আটক করে থানায় নিয়ে যান৷ কল্যানপুর থানার ওসি দিব্যেন্দু রায় জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই সমস্ত এলাকাগুলিতে নেশা সামগ্রী ব্যবসা চলছে পুলিশের কাছে খবর ছিল৷ এলাকায় উঠতি বয়সী যুবক থেকে বৃদ্ধ জুয়া ও নেশার  খপ্পড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ ধৃতদের জিজ্ঞাসাবাদে বহু তথ্য বের হবে৷ মূল চক্রের পর্দা ফাঁস হবে বলেও আশাবাদী ওসি সাহেব৷ কল্যানপুরের সুস্থ সুন্দর পরিবেশ রক্ষার পুলিশের এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top