News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রাণ শিবির থেকে ঘরে ফিরলেন বন্যা দুর্গতরা
Image

ত্রাণ শিবির থেকে ঘরে ফিরলেন বন্যা দুর্গতরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ গত ১৮ জুন থেকে ২০ জুন পর্যন্ত ক্রমাগত বৃষ্টিপাত ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উদ্রেক হওয়ায় পশ্চিম ত্রিপুরা, খোয়াই এবং ঊনকোকটি জেলায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়৷ জেলা প্রশাসন সূত্রে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী উক্ত তিন জেলায় মোট ৮৯ টি গ্রামের ৬০৮ টি বাড়িতে বসবাসকারী মোট ৭৬৬২ টি পরিবার বন্যা কবলিত হয়৷ উক্ত ৬০৮ টি বাড়ির মধ্যে ৬০টি বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত, ২৩৪ টি বাড়ি মারাত্মকভাবে ৩১৪ টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ পাওয়া যায়৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ এবং সময়োপযোগী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে৷
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এবং ৬৪টি ত্রাণ শিবিরে আশ্রয়গ্রহণকারী ২৯৪৬ টি পরিবারের মধ্যে অধিকাংশই নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন৷ বর্তমানে মাত্র ৭ টি ত্রাণ শিবির খোলা রয়েছে যার মধ্যে মোট ৫৫টি পরিবার সবাস করছে৷ আশা করা যায়, আজ সন্ধ্যায় মধ্যে বাকি পরিবারগুলিও নিজ নিজ বাসস্থানে ফিরে যেতে পারবে৷ আপৎকালীন ত্রাণের জন্য স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড(এস ডি আর এফ) থেকে এখন পর্যন্ত ১৯ লক্ষ টাকা খরচ করা হয়েছে৷ রাজস্ব দপ্তর থেকে প্রয়োজনীয় ফান্ড জেলা ও মহকুমা শাসকদের কাছে মজুত রাখা হয়েছে৷ প্রাশসনের তরফে সরজমিনে ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখা হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশানুসারে সমস্ত জেলাশাসকগণ প্রতিনিয়ত পরিস্থিতির পর্যবেক্ষণ করছেন৷ সরকারের এই প্রচেষ্টার জন্য ত্রাণ শিবিরে অবস্থানকারীরা বাড়িতে ফিরে যেতে সক্ষম হয়েছেন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য রাজ্য সরকার সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷
রাজ্যের সব নদীগুলো এখন বিপদসীমার নিচে রয়েছে৷ রাজ্য এবং জেলাস্তরের আপৎকালীন যোগাযোগকেন্দ্রগুলি ২৪ ঘন্টা কাজ করে চলেছে৷ রাজ্য এবং জেলাস্তরের যোগাযোগকেন্দ্রের টোল ফ্রি নাম্বার যথাক্রমে ১০৭০ এবং ১০৭৭৷ রাজস্ব দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top