News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় নাবালিকা অপহরণের ঘটনার প্রতিবাদে মিছিল বিজেপির
Image

সোনামুড়ায় নাবালিকা অপহরণের ঘটনার প্রতিবাদে মিছিল বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন৷৷ সোনামুড়ায় এক নাবালিকার শ্লীলতাহানি এবং অপর এক নাবালিকা অপহরণের ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে উঠেছে৷ বিজেপি মিছিল করে ঘটনার প্রতিবাদ করে এবং পুলিশকে অভিযোগ নিতে বাধ্য করে৷ বিজেপি অভিযোগ করেছে সম্প্রতি পশ্চিম দুর্লভ নারায়ণে এক দরিদ্র দিন মজুরের নাবালিকা মেয়েকে এলাকার সিপিআইএম নেতা সুধীর দাস শ্লীলতাহানি করে৷ প্রাথমিকভাবে নির্যাতিতার পরিবার ক্ষোব প্রকাশ করলেও পড়ে শাসক দলের চাপের মুখে তারা আর কিছুই করতে পারেনি৷ এই অবস্থায় বিজেপি খবর পেয়ে নির্র্যতিতার বাড়িতে যায়৷ তাদের আশ্বাস পেয়ে মেয়ের দাদু এবং বাবা মুখ খুললেন৷ এপ পরেই এলাকার বিশাল মিছিল সংগঠিত করা হয়৷ সোনামুড়া থানায় গিয়ে এ বিষয়ে অভিযোগ জানানো হয়৷ পুলিশ তাদের জানিয়েছে, প্রথবে তাদের কাছে কোনও তথ্য প্রমাণ ছিল না৷ তাই তারা অভিযোগ নেয়নি৷ এদিন বিজেপির তরফে আশ্বাস পেয়ে নির্র্যতিতার পিতা ঘটনার বিস্তারিত বিবরণ পুলিশকে জানান এবং পুলিশ অভিযোগ লিপিবদ্ধ করে৷ অন্যদিকে সোনামুড়ায় শাসক দলের যুব নেতা সাদ্দাম হোসেন এলাকারই এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় ও তিন দিন পরে ফেরত দিয়ে দেয়৷ অপহৃতার মা পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও পুলিশ অভিযোগ রাখেনি৷ ডাক্তারি পরীক্ষার জন্য মঙ্গলবার তারা হাসপাতালে গেলে তাদের উপর চরাওে হয় সাদ্দাম হোসেন ও তার সহযোগীরা৷ বিজেপি তরফে এদিন ঐ নির্র্যতিতার মায়ের সঙ্গে কথা বলা হয়৷ পড়ে এই বিষয়েও থানায় অভিযোগ জানানো হয়৷ থানায় অভিযোগ জানানোর পর বিজেপির প্রদেশ জনসম্পর্ক প্রমুখ ডঃ অলক ভট্টাচার্য জানিয়েছেন, প্রতিটি ক্ষেত্রে শাসক দলের নেতারাইে নারী নির্যাতনের সঙ্গে যুক্ত৷ আর পুলিশ নানা অজুহাতে অভিযোগ নিতে চায় না৷ বিজেপির কাছে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, তাই এলাকার নেতারা থানায় গিয়ে পুলিশকে অভিযোগ লিপিবদ্ধ করতে আন্দোলন শুরু করেন এবং পরে পুলিশ অভিযোগ লিপিবদ্ধ করতে বাধ্য হয়৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top