নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২১ জুন৷৷ ফের একবার সামনে এলো ধর্ষণের কদর্য ঘটনা৷ বিলোনীয়া মহিলা থানাধীন মহিনিনগর এ ডি সি ভিলেজের বটুয়াবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে৷ অভিযুক্তের কাঠগড়ায় শাসক দলের প্রাক্তন এ ডি সি মেম্বার সুখীমোহন ত্রিপুরা৷ অভিযোগ, জনৈকা গৃহবধূ বাড়ি থেকে বেড়িয়ে রাবার বাগানে যায়৷ দুই সন্তানের জননীকে নির্জনতার সুযোগে জাপটে ধরে ধর্ষন করে পালিয়ে যায়৷ অসংলগ্ণ অবস্থায় অপর্না (কপ্লিত নাম) বাড়ি গিয়ে বিস্তারিত ঘটনা জানায় স্বামীকে৷ মঙ্গলবার রাতেই বিলোনীয়া মহিলা থানায় মামলা করেন ধর্ষিতার স্বামী৷ মামলার নম্বর ২৫/১৭৷ ভারতীয় দন্ডবিধির ৪৪৭, ৩৭৬ ধারায় মামলা রজু করে অভিযুক্ত সুখীমোহন ত্রিপুরাকে আটক করেছেন পুলিশ৷ অভিযুক্তকে বুধবার কোর্টে সোপার্দ করেছে মহিলা থানার পুলিশ৷ ধর্ষিতা গৃহবধূূ বর্তমানে বিলোনীয়া প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন৷ অভিযুক্তের সুষ্ঠ বিচারের দাবী জানায় ধর্ষিতার স্বামী৷

রাবার বাগানে কাজে গিয়ে ধর্ষিতা গৃহবধূ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

















